শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী আদনীন এর মরদেহ উদ্ধার।

Coder Boss / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual3 Ad Code

বান্দরবানের রোয়াংছ‌ড়ির তারাছার বাধরা ঝর্ণার পা‌শে সাঙ্গু নদীতে নিখোঁজ আরেক নারী পর্যটক আদ‌নীনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় নিখোঁজ দুই ভাই-বোনের মধ্যে আদনীনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Manual2 Ad Code

আদনীন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের ফতুল্লার ইচদারগ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন বেতছড়া আর্মি ক্যাম্পের ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু আসাদ।

পুলিশ ও স্থানীয়রা জানান,বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকা‌তে ক‌রে সাঙ্গু নদী পথে বেতছড়ায় বেড়া‌তে আসেন। এ সময় ‌বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল কর‌তে নামলে আটজন নদীর স্রোতে ভেসে যায়। এর মধ্যে শুক্রবার (২৪ ডিসেম্বর) মারিয়া নামে এক পর্যটককে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা.গুঞ্জন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

তাদের মামা শামীম আহম্মেদ জানান,নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি দল বুধবার(২২ ডিসেম্বর) সকালে বান্দরবান ভ্রমণে আসেন। তারা বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। শুক্রবার বিকেলে তারা নৌকা নিয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তারাছা ঝর্ণায় পৌঁছায়। ঝর্ণা দেখার পরে তারা সবাই সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। মারিয়া নদীতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আহনাফ ও আদনীন।
সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায় বলে জানান ইঞ্জিনচালিত নৌকার চালক সঞ্জিত । ঘটনাস্থলে থাকা স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

Manual4 Ad Code

তখন আহনাফ ও আদনীনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান সঞ্জিত । ২৫ ডিসেম্বর সকালেই আদনীনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code