শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলের সাতকাপনে লাঙ্গল-এর জুয়ার।

Satyajit Das / ৭৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual2 Ad Code

দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপে সিলেট বিভাগের হবিগঞ্জের বাহুবল উপজেলার ০৭টি ইউনিয়নের ভোটগ্রহণ হবে আগামী ৩১ জানুয়ারি। বাহুবল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৪ এর বিধান অনুসারে ০৩ নং সাতকাপন  ইউনিয়নের জাতীয় পার্টির প্রবীণ নেতা,সমাজসেবক ও বর্তমান চেয়ারম্যান জনাব শাহ আব্দাল মিয়ার মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন কমিশন কতৃক বৈধ্য প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়েছে।

গত সোমবার (২৭ ডিসেম্বর ২০২১) সন্ধ্যায় জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে বাহুবলের চারটি ইউনিয়নে লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
(১) সাতকাপন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া।
(২) বাহুবল সদর ইউনিয়নে জাহাঙ্গীর আলম চৌধুরী।

(৩) লামাতাসী ইউনিয়নে আ.ক.ম উস্তার মিয়া তালুকদার।
(৪) মিরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ রমিজ আলী।

Manual5 Ad Code

আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে শাহ মোঃ আব্দাল মিয়া প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র পাল, মোঃ আব্দুর রেজ্জাক,ফজলুল হক,আজিজুর রহমান,মোঃ ছায়েদ আলী ও সৈয়দ এনামুল হক-এর সাথে।

তফসীল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর জোরেশোরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন শাহ মোঃ আব্দাল মিয়া। এরইমধ্যে শাহ মোঃ আব্দাল মিয়া’র ছবি ও লাঙ্গল প্রতীকের ছবি সংবলিত পোস্টার ঝুলছে ইউনিয়নের প্রতিটি গ্রামের পাড়া মহল্লায়। নিজের কর্মী-সমর্থক ও অনুসারীদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ আব্দাল মিয়া ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য লাঙ্গল প্রতীকে ভোট কামনা করছেন। প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয় ইউনিয়নের হাটবাজার,চায়ের দোকান, হোটেলে নির্বাচনী আলাপন। এসময় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে করেন আলোচনা। ভোটারদের আলোচনায় ভোটের জরিপে সবার শীর্ষে রয়েছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া । তিনি প্রচারণার দিক দিয়ে অন্যান্য প্রার্থীর চেয়ে বেশি এগিয়ে রয়েছেন। এছাড়া তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠোন বৈঠক ও গণসংযোগের মধ্যে দিয়ে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।

সাতকাপন ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল ডেইলি সিলেট নিউজ24”কে বলেন,’ গত নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলাম। ৫ বছর মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। তাই মানুষের দাবি ও এলাকার অসমাপ্ত উন্নয়নের লক্ষ্য নিয়ে এবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমার সময়কালে সাতকাপন ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক কাজ করেছি। গত ৫ বছর নিজের মেধা,সততা ও সুনাম অক্ষুন্ন রেখে নিঃস্বার্থভাবে ইউনিয়নবাসীর সেবা করেছি ‘।
তিনি আরও বলেন,’ এবারকার নির্বাচনে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগকালে মানুষের ব্যাপক উদ্দীপনা ও সাড়া পাচ্ছি। আমি আশাবাদী আগামী ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার মানুষ আমাকে মূল্যায়ন করে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবেন। তিনি সাতকাপন ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন,’ ইনশাআল্লাহ শুধু আপনাদের ভালোবাসা প্রয়োজন। আল্লাহ যদি কাউকে সফলতা দেয় কারো সাধ্য নেই আটকে রাখার। টিকে থাকতে পারলে আর আল্লাহর উপর ভরসা রাখলে সফলতা আসবেই ‘।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, ২০১৬ সালের নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং সাতকাপন ইউনিয়নে শাহ মোঃ আবদাল মিয়া (লাঙ্গল) প্রতীকে ৪ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমাম উদ্দিন সরকার (ধানের শীষ) ৩ হাজার ৪৮১ ভোট,আব্দুর রেজ্জাক (আনারস) ৩ হাজার ৪৭৬ ভোট, আয়াত আলী (নৌকা) ৩ হাজার ৩১ ভোট, ছায়েদ আহমেদ (দেওয়াল ঘড়ি) ১২৮ ভোট এবং মোঃ মাসুক মিয়া (ঘোড়া) প্রতীকে পেয়েছিলেন ৬৮ ভোট।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code