শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাবিতে প্রভোস্ট কমিটির পদত্যাগ চায় ছাত্রীরা

নাজমা খান,আরজু / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

নাজমা খান আরজুঃ

 

ছাত্রীদের সাথে ‘অসদাচরণ’ এর অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

Manual4 Ad Code

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ওই হলের ছাত্রীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রভোস্ট কমিটি পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা নির্মূল করে হলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, অবিলম্বে দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।

এদিকে শিক্ষার্থীরা আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রভোস্ট কমিটির পদত্যাগের সময়সীমা বেধে দিয়েছেন। তাদের দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

জানা যায়, গতকাল প্রভোস্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে শিক্ষার্থীদের আন্দোলন মধ্যরাত পর্যন্ত চলে। সেখানে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের অনেকেই সেখানে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত প্রায় দুইটার দিকে উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

ওই আশ্বস্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের ১০-১২ জনের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেন। তবে প্রশাসন সাথে তাদের দাবি নিয়ে আলোচনা করলেও কোন সমাধান না আসায় এই কর্মসূচি শুরু করেন তারা।

Manual3 Ad Code

শিক্ষার্থীরা বলেন, হলের সমস্যার সমাধানের কথা বললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে হল প্রভোস্টের পদত্যাগ নিয়ে কিছু বলেননি। তারা আরও বলেন, হল প্রভোস্টের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Manual1 Ad Code

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলের পানি, সিট, ইন্টারনেট, খাবারসহ বেশ কিছু সমস্যা নিয়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার হলের রিডিং রুমে আলোচনা করেছিল। আলোচনার মাঝে হল প্রভোস্টকে ফোন দিয়ে অল্প সময়ের জন্য হলে আসার জন্য অনুরোধ করা হয়। প্রভোস্ট অসুস্থতার কারণে ছুটিতে থাকার কথা শিক্ষার্থীদের জানালে তারা প্রভোস্ট বডির কাউকে আধা ঘণ্টার জন্য হলে পাঠানোর অনুরোধ জানান।

পরে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা অনেক অনুনয়-বিনয়ের করে বিষয়টি জরুরি বলে জানানো হলে প্রভোস্ট শিক্ষার্থীদের বলেন, ‘কেউ তো মরেনি। বের হলে বের হয়ে যাও, কোথায় যাবা? আমার এতো ঠেকা পড়েনি।’ এরপওে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা রাত প্রায় ২টা পর্যন্ত বিক্ষোভ শুরু করেন।

Manual1 Ad Code

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আলমগীর কবির বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাদের অনেকগুলো দাবি ইতিমধ্যে সমাধান হয়েছে। বাকিগুলোও সমাধান হবে। আমাদের উপর তাদের আস্থা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code