শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিখোঁজের ২২ দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার । 

Satyajit Das / ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

সিলেটের হবিগঞ্জের বাহুবল উপজেলার ০৩ নং সাতকাপন ইউনিয়নের মধুপুরের পাশে বন বিট থেকে সুমন মুন্ডা নামের এক কিশোরের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সুমন মুন্ডা মধুপুর বাগানের পরিমল মুন্ডার ছেলে।

Manual3 Ad Code

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,’ গত ২৩ ডিসেম্বর ফেইসবুকে ছবি পোস্ট নিয়ে সুমন মুন্ডার সাথে প্রতিবেশী সুনীল মুন্ডার ছেলে বুধু মুন্ডার মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বুধু মুন্ডা উত্তেজিত হয়ে সুমনকে চড়-থাপ্পড় মারতে শুরু করলে পার্শ্ববর্তী লোকজন তাদের থামিয়ে দেয়। পরে দুজন দুই দিকে চলে যায়। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বনবিটে লাশ পাওয়ার বিষয়ে সুমনের মা বাণী মুন্ডা জানান,’ গত ২৩ ডিসেম্বর আমার ছেলের সাথে বুধু মুন্ডার ঝগড়া হয়ে বলে আমাকে আমার পাশের বাড়ির মহিলা জানালে আমি বাগান সভাপতিকে জানাই। বাগান সভাপতি আমাকে বলেন অপেক্ষা কর আমি বিষয় টি দেখে দিব। তিনি আর কি দেখবেন ঐ দিন বৃহস্পতিবার থেকে আমার ছেলে বাড়িতে ফিরে নাই। আমি আজ শুনছি পাহাড়ে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে কে বা কারা মেরে পাহাড়ের ভিতরে রেখেছে আইনের কাছে বিচার দাবী করে মৃত সুমনের মা ও ছোট বোন পূজা মুন্ডা কান্নায় ভেঙে পড়েন ‘।

সুমনের পারিবারিক ও তার প্রতিবেশী সূত্রে জানা যায়,’ কে বা কারা ফেইসবুকে বুধুর বোন মুক্তা মুন্ডার ছবি ট্যাগ করে পোস্ট করে সুমন মুন্ডার প্রোফাইলে। এরই জের ধরে বুধু ও সুমনের মাঝে বাক-বিতন্ডা ঘটে ২৩ ডিসেম্বর সকালে। এরপর হতে সুমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনার ২২ দিন পর ১৫ ই জানুয়ারি পুটিজুরি বনবিটের বিডিও ফাস্ট টিলা নামক স্থান থেকে অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয় ‘।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ‘ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ‘।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code