শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় সরকারী অফিসে ঢুকতে লাগবে টিকা সনদ

Coder Boss / ৬৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

 

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual4 Ad Code

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সাতটি উপজেলা পরিষদের কার্যালয়ে প্রবেশের জন্য করোনার টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

Manual4 Ad Code

এদিকে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে করোনার টিকা সনদ যাচাই করেছেন নিরাপত্তাকর্মীরা । যাদের টিকা সনদ নেই তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

Manual1 Ad Code

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা গাজী ফরহাদ হোসেন জানান, কালিগঞ্জের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে। সেখানে যাওয়ার সময় কার্যালয়ের নিচে নিরাপত্তাকর্মীরা করোনার টিকা সনদ না থাকায় প্রবেশ করতে দেয়নি। করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।

Manual6 Ad Code

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে করোনার টিকা সনদ পরিহিত অবস্থায় অফিসে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রে সবার মাস্ক পরা ও টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। মসজিদে প্রবেশের ক্ষেত্রে মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। জেলার সাতটি উপজেলায় একই কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code