শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না

Coder Boss / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

সরোয়ার উদ্দিন নিরব:

Manual8 Ad Code

আত্মহত্যা ইসলামে যেটা কে মহা পাপ বলা হয়েছে। সাধারণত আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় ও নিউজ টেলিভিশনে দেখে থাকি।
মানুষ কোন সমস্যায় পড়লে তার সমাধান বের করতে না পারলে আত্মহত্যা করে বসে।
যেমন পরিবারের সংসারে অশান্তি হলে টাকা-পয়সার বিভিন্ন সংকটে থাকলে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে বা পরীক্ষায় ফেল করলে। ভালোবাসার প্রিয় মানুষটি কে না পেলে সম্পর্ক বিচ্ছিন্ন হলে। ইত্যাদি ইত্যাদি।

Manual6 Ad Code

যারা আত্মহত্যার মত জঘন্য কাজের সিদ্ধান্ত নেয়। তারা মনে করে আত্মহত্যায় সব সমস্যার সমাধান। কিন্তু তারা এটা কখনোই চিন্তা করে না। যে আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। বরং আত্মহত্যা করলে সমস্যা আরও বেড়ে যায়। আত্মহত্যার পর কখনো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার পরিবারে নেমে আসবে সুখের ছায়া। তাকে মানুষ কখনোই আর পছন্দ করবে না।

আত্মহত্যা করার ইচ্ছে হলে,
তাদের করনীয়, একটু হাসপাতাল কিংবা মসজিদ মন্দির থেকে ঘুরে আসুন,
দেখবেন মানুষ বাঁচার জন্য কত লড়াই করছে, আর আপনি কিভাবে নিজের জীবনকে শেষ করে দিতে চাইছেন। আর পৃথিবীতে হাজারো সমস্যা থাকতে পারে, সেই হাজারো সমস্যার হাজারো সমাধানও আছে। ‘সুইসাইড’ কখনোই কোনো সমাধান নয়।
আত্মহত্যার কথা বলা বা চেষ্টা করা কোন ছেলেখেলা নয়, অবশ্যই নিজের মাঝে এই প্রবনতা দেখা দিলে, সাহায্য নিতে হবে। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ও উত্তম পরামর্শদাতার সাথে মনের কথা বলতে হবে।প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।
মন খুলে কথা বলেন। কাছের যে কারো সাথে সমস্যাগুলো শেয়ার করেন।
আর চিন্তা করে দেখেন। আপনি আজ পারিবারিক সাংসারিক সমস্যার জন্য আত্মহত্যা করেছেন। কিন্তু দেখবেন কিছুদিন পর আপনার পরিবার আপনার সংসার সবাই আপনাকে আস্তে আস্তে ভুলে যাবে। যেই সমস্যার জন্য আপনি আত্মহত্যা করছেন। সেই সমস্যার সমাধান টাও হয়তো একদিন হয়ে যাবে। কিন্তু সেই দিন আর আপনি থাকবেন না। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন নাই বা পরীক্ষায় ফেল করছেন। তাতে কি হয়েছে সামনে আরো ভালো করার চেষ্টা করেন আবার পরীক্ষা দিন। কিন্তু যদি আপনি আত্মহত্যা করেন তাহলে তো সব কিছুই শেষ। আপনার রেজাল্ট আর কখনো পরিবর্তন হবে না। আর আপনি আবার কখনো পরীক্ষা দেয়ার সুযোগ ও পাবেন না। তাহলে আত্বহত্যা কেন। প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলছেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তাই আপনি আত্মহত্যা করছেন। কিন্তু কি লাভ কিছুদিন কিছু মাস পর আপনার প্রিয় মানুষটা আপনার সম্পর্ক সব কিছু ভুলে, নতুন করে আবার অন্য কারো সাথে সম্পর্কে জড়াবে। অন্য কারো সাথে সুখে থাকবে। আপনাকে আপনার সব কিছু ভুলে যাবে।
তাহলে আত্বহত্যা কেন।

দেখিয়ে দিন আপনি পারেন। আপনি পারবেন জীবন যুদ্ধের ময়দান ছেড়ে আপনি যাবেন না। জীবনে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকবেন। আত্মহত্যা নয়। বরং যে সমস্যায় আপনি পড়েছেন তার সমাধান বের করতে চেষ্টা করুন। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। দেখবেন সৃষ্টিকর্তা কখনোই আপনাকে নিরাশ করবে না।
যে আপনাকে সৃষ্টি করেছে সেই আপনাকে বাঁচিয়ে রাখবে। তাহলে আপনি কেন আপনার নিজের জীবনকে শেষ করে দিতে চাইছেন। তাই আসুন আমরা সবাই আত্মহত্যা কে
না বলি। নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি।

Manual6 Ad Code

লেখক
সরোয়ার উদ্দিন নিরব রিমন
সদস্য
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
শিক্ষার্থী
চট্টগ্রাম T.m কলেজ
সীতাকুন্ড চট্টগ্রাম,
nirobremon152@gmail.com

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code