শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ ধাপের ইউপি নির্বাচন আওয়ামী লীগের জন্য সুখকর হয়নি সিলেটে

Coder Boss / ৫৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

নাজমা খান আরজুঃ

Manual1 Ad Code

সপ্তম ও শেষ ধাপের মধ্য দিয়ে শেষ হয়েছে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ ধাপের ইউপি নির্বাচন আওয়ামী লীগের জন্য সুখকর হয়নি সিলেটে।

গতকাল সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের একজনই হাসতে পারেননি শেষ হাসি। সিলেট ও সুনামগঞ্জের ৮টি ইউপিতে ভরাডুবি ঘটেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের। ৮টির মধ্যে ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ৪টিতে বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।

 

Manual8 Ad Code

সোমবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোটাররা ব্যাপক আগ্রহ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে উপস্থিত হন। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

জৈন্তাপুর ৯টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. ইন্তাজ আলী ৬ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা মার্কা নিয়ে আব্দুল মালিক ৪ হাজার ১শত ২১ ভোট পেয়েছেন। নিজপাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং কর্মকর্তা ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী।

এদিকে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে শান্তিপূর্ণভাবে। বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪ জন এবং ৩ জন বিএনপি নেতা রয়েছেন।

Manual7 Ad Code

তাহিরপুর থেকে নির্বাচিতরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়নে আজাদ হোসেন, উত্তর বড়দল ইউনিয়নে মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়নে ইউনুছ মিয়া । তারা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এ ছাড়া, তাহিরপুর সদর ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঘোড়া প্রতীকের প্রার্থী জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঢোল প্রতীকের প্রাার্থী আলী আহমদ মুরাদ এবং উত্তর শ্রীপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি চশমা প্রতীকের প্রার্থী আলী হায়দার নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ভোট উৎসবে জনমত প্রতিফলিত হয়েছে। নৌকার পরাজয়ের কারণ দলীয় সভায় বসে বিশ্লেষণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code