শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনলাইনে “জন্মনিবন্ধন” করার নিয়ম।

Satyajit Das / ১৫৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
জন্ম নিবন্ধনের জন্য প্রথমেই কিছু কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এর জন্য বিভিন্ন বয়সের লোকদের জন্য কাগজপত্রেও ভিন্নতা রয়েছে।
শিশুদের জন্ম নিবন্ধকরণে জন্মের পর প্রথম ৪৫ দিনের মধ্যে যে কাগজপত্রগুলো প্রয়োজন তা হলোঃ-
১) অনলাইনে আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি।
২) শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩) শিশুর ইপিআই (এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন) টিকা কার্ড কিংবা ইপিআই কর্মীর নিকট থেকে প্রত্যয়নপত্র।
৪) শিশুর জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে হাসপাতাল বা ক্লিনিক থেকে শিশুর জন্ম সনদের সত্যায়িত অনুলিপি বা বার্থ এটেনডেন্ট-এর প্রত্যয়ন পত্র বা শিশুর জন্ম সংক্রান্ত অন্য কোনো প্রমাণ পত্র।
৫) বাংলা-ইংরেজি দুই ভাষাতেই বাবা-মার অনলাইনে নিবন্ধিত জন্ম সনদ।
৬) বাবা-মার জাতীয় পরিচয়পত্র।
৭) শিশুর যে কোন একজন অভিভাবকের কর পরিশোধের প্রমাণ। ৪৬ থেকে ৫ বছর বয়সী শিশুর ক্ষেত্রে উপরোক্ত ৪ নং বাদে বাকি সব কাগজপত্রই লাগবে। ৫ বছরের বেশি শিশু অথবা যে কোনো ব্যক্তির ক্ষেত্রেঃ-
১) অনলাইনে আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি।
২) শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী চিকিৎসক-এর নিকট থেকে প্রত্যয়ন পত্র।
৪) পিএসসি(প্রাথমিক শিক্ষা সমাপনী),জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) বা এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট)।
৫) বাংলা-ইংরেজি দুই ভাষাতেই বাবা-মায়ের অনলাইনে নিবন্ধিত জন্ম সনদ।
৬) বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র।
৭) জন্মস্থান বা স্থায়ী ঠিকানা প্রমাণের সাপেক্ষে বাবা/মা/দাদা/দাদির স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখিত জায়গার বিপরীতে নবায়নকৃত কর প্রদানের প্রমাণপত্র অথবা,নদীভাঙন/কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে জমি/বাড়ি ক্রয়ের দলিল,খাজনা ও কর প্রদানের রশিদ। অথবা,বসবাসের স্থান প্রমাণের সাপেক্ষে পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র

জন্ম নিবন্ধন সনদ-এর জন্য আবেদন পদ্ধতিঃ-
বর্তমানে হাতে লিখে ফর্ম পূরণের মাধ্যমে আর জন্ম নিবন্ধনের আবেদন নেয়া হয় না। অনলাইনের মাধ্যমে আবেদন করে অতঃপর সেই পূরণকৃত ফর্ম প্রয়োজনীয় কাগজপত্রসহ নিকটস্থ স্থানীয় সরকারের কার্যালয়ে জমা করতে হয়।

Manual1 Ad Code

অনলাইনে জন্ম নিবন্ধন-এর জন্য আবেদন করতে প্রথমে যেতে হবে বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে। প্রথম স্ক্রিনে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহের জন্য স্থানীয় সরকারের অফিস নির্বাচন করতে হবে। প্রার্থী তার নিজের জন্মস্থান,স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা থেকে সনদ নিতে পারবে। এরপরের ধাপে আসবে প্রার্থীর নাম-ঠিকানা ও বাবা-মার তথ্য দেয়ার পালা। প্রার্থীর জন্ম ২০০১-এর আগে হলে বাবা-মার শুধুমাত্র নাম দিলেই হবে। অন্যথায় বাবা-মার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। সবশেষে প্রার্থীর ফোন নম্বর দিতে হবে যেখানে জন্ম সনদের আবেদন সংক্রান্ত বার্তা আসবে।

Manual7 Ad Code

অনলাইন আবেদন সম্পন্ন হলে প্রাপ্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। অতঃপর এর সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে নিকটস্থ স্থানীয় সরকারের কার্যালয়ে সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে জন্ম নিবন্ধন ফি’সহ জমা দিতে হবে।

জমা দেয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিস কপি রেখে একটি গ্রাহক কপি দিবে। অবশেষে মোবাইলে জন্ম সনদ নিশ্চিতকরণ বার্তা এলে সনদটি নেয়ার দিন এই গ্রাহক কপিটি সাথে নিয়ে যেতে হবে।অনলাইন আবেদন শেষ করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি দেয়া হয়। এই আইডিটি ও প্রার্থীর জন্ম তারিখ প্রদান করে অনলাইনেই জন্ম নিবন্ধন আবেদনের চলমান অবস্থা জানা যাবে।

জন্ম নিবন্ধন-এর জন্য প্রয়োজনীয় ফি ও সময়ঃ-
১) ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধন বিনামূল্যেই করা যাবে।
২) ৪৬ দিন থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের জন্য ২৫ টাকা ফি। দেশের বাইরে থেকে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ফি ১ মার্কিন ডলার।
৩) জন্ম সনদ সংশোধন ফি ১০০ টাকা। দেশের বাইরের প্রার্থীদের জন্য ২ মার্কিন ডলার।
৪) বাংলা-ইংরেজি দুই ভাষাতেই মূল সনদ পেতে বা তথ্য সংশোধনের পর সনদের কপি পেতে সম্পূর্ণ ফ্রিতেই করা যাবে।
৫) কিন্তু বাংলা-ইংরেজি দুটো ভাষাতেই জন্ম নিবন্ধন সনদের নকল পেতে ৫০ টাকা এবং দেশের বাইরের প্রার্থীদেরকে ১ মার্কিন ডলার ফি দিতে হবে।

Manual3 Ad Code

আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেয়ার সময় জন্ম নিবন্ধন ফি প্রদান করতে হবে। সাধারণত আবেদনের দিন থেকে ৫ কর্ম দিবসের মধ্যে জন্ম নিবন্ধন সনদ তৈরি হয়ে যায়। কিন্তু প্রায়শই মাস খানেকের মত সময় লেগে যায় জন্ম সনদটি হাতে পেতে।
জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের শর্তাবলিঃ-
বাবা অথবা মায়ের নাম সংশোধন করার ক্ষেত্রে তাদের অনলাইনে নিবন্ধিত জন্ম সনদ নম্বর দিয়ে তথ্য সংশোধনের এর আবেদনপূর্বক তাদের নাম সংশোধন করতে হবে। তারপর প্রার্থীর জন্ম নিবন্ধনে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য আবেদন করা যাবে। বাবা-মায়ের জন্ম সনদ না থাকলে এবং প্রার্থীর জন্ম তারিখ ২০০১-এর আগে হলে, তার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদনের সময় বাবা-মায়ের নাম ঠিক করা যাবে। সেক্ষেত্রে তাদের কেউ মৃত হলেও মৃত্যুর কোনো প্রমাণ দেখাতে হবে না। সেই সাথে আলাদা করে তাদের জন্ম নিবন্ধন সনদ সংশোধনেরও কোনো ব্যাপার থাকছে না। কিন্তু প্রার্থী ২০০১ এর পরে জন্মগ্রহণকারী হলে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদনের সময় পিতা বা মাতার নাম সংশোধনের জন্য তাদের মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

Manual7 Ad Code

জন্ম নিবন্ধন সংশোধন পদ্ধতিঃ-
এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে যে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য জন্ম সনদটি অবশ্যই অনলাইনে নিবন্ধিত থাকতে হবে। অন্যথায় অনলাইন জন্ম নিবন্ধন করে নিতে হবে। জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধনের জন্য একই ওয়েবসাইটের জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন অংশে প্রবেশ করতে হবে। প্রথমেই সংশোধনের নির্দেশনাসহ দুইটি খালি বক্স দেখা যাবে।

প্রথমটিতে জন্ম সনদে উল্লেখিত ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর আর দ্বিতীয়টিতে জন্ম তারিখ প্রদান করতে হবে। অতঃপর ক্যাপচা প্রদর্শনের পর তা পূরণ করলেই সার্ভারে লিপিবদ্ধ ব্যক্তির জন্ম সনদ সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি দেখা যাবে। এখানে তথ্যগুলোর প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন সম্পন্ন হলে পূরণকৃত ফর্মটি প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। এখানে ১০ থেকে ১৫ কার্যদিবসের কথা উল্লেখ থাকলেও সাধারণত আরো বেশি সময় লাগতে পারে সংশোধিত জন্ম সনদটি হাতে পেতে।
এখানে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর মধ্যে যেগুলো প্রস্তুত রাখতে হবে তা হলোঃ–

১) প্রার্থীর অনলাইন নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ
২) বাবা ও মায়ের অনলাইন নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ
৩) শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কিংবা টিকা সনদ
প্রযোজ্য ক্ষেত্রে তথ্য প্রমাণ স্বরূপ প্রাসঙ্গিক কাগজপত্র প্রয়োজন হতে পারে।

পরিশিষ্টঃ-
জন্ম নিবন্ধন সনদ-এর জন্য আবেদনের অনলাইন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ এই কার্যক্রমটিকে আরও গতিশীল ও ঝামেলাহীন করেছে। এখন আবেদন জমা দেয়ার পরের প্রক্রিয়াটি আরও নিরবচ্ছিন্ন করা প্রয়োজন। গ্রাহকদের অনেকেই জন্ম নিবন্ধন ফি এবং সনদ প্রাপ্তি নিয়ে নেতিবাচক অভিমত ব্যক্ত করছেন। এই সমস্যা নিরসনে ব্যাক-অফিসে কারিগরি দিক থেকে দক্ষ লোকবল এবং নতুন-পুরাতন জন্ম নিবন্ধনগুলোর প্রক্রিয়াকরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার। ইতোমধ্যে জন্ম নিবন্ধিত নাগরিকদের পুনরায় অনলাইনে নিবন্ধন করার বিষয়টি ব্যবস্থাপনায় অকর্মদক্ষতা প্রকাশ করে। অনলাইনে আবেদন করে যাচাই-বাছাইয়ের নির্দিষ্ট কার্যদিবস পর অনলাইন থেকেই সরকার কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন প্রাপ্তিই দেশকে চূড়ান্তভাবে ডিজিটালকরণ করতে পারে।

জন্ম নিবন্ধন করার জন্য এতোদিন আমাদের ইউপি সদস্যদের পেছনে ঘুরতে ঘুরতে হয়েছে। এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না,দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার,অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে। দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার।নিচের লিংক গুলোতে ক্লিক করুন,আর আপনার প্রয়োজনীয় সেবা নিনঃ-
(১) নতুন জন্ম নিবন্ধন আবেদনঃ-
http://bdris.gov.bd/br/application,

(২) জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনঃ-
http://bdris.gov.bd/br/correction,

(৩) জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানঃ-
http://bdris.gov.bd/br/search

(http://bdris.gov.bd/br/search…

(৪) জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থাঃ-
http://bdris.gov.bd/br/application/status,

(৫) জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্টঃ-
http://bdris.gov.bd/application/print,

(৬) জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রনঃ-
http://bdris.gov.bd/br/reprint


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code