শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিবানি-ফারহানের বিয়ে!

Satyajit Das / ৬৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

সিলেট বিনোদন ডেস্ক:শনিবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে কম সংখ্যক অতিথি নিয়ে বিয়ে হল শিবানী-ফারহানের। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে নয়,কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করলেন নবদম্পতি।

Manual2 Ad Code

তারকা-অতিথিদের মধ্যে শিবানীর বোন অনুষা ডান্ডেকর,বন্ধু রিয়া চক্রবর্তী,অমৃতা অরোরা ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বলি তারকা হৃতিক রোশন, তাঁর বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশন, রীতেশ সিদওয়ানি, ফারহানের বোন জোয়া আখতার, সস্ত্রীক আশুতোষ গোয়ারিকর, প্রমুখ।

২০০০ সালে অধুনা ভবানীর সঙ্গে ফারহানের বিয়ে হয়। ২০১৭ সালে তাঁদের আইনি বিবাহ বিচ্ছেদ হয়। প্রাক্তন স্ত্রীর সঙ্গে দুই কন্যাসন্তান রয়েছে তাঁর। শাকিয়া আখতার এবং আকিরা আখতার। আকিরা সদ্যই ১৫ বছরে পা দিয়েছেন। তবে কি তৃতীয় সন্তানের বাবা হবেন বলিউডের তারকা ফারহান?
মহারাষ্ট্রের খন্ডালায় বিয়ে করলেন অভিনেতা-পরিচালক-গায়ক ফারহান আখতার এবং গায়িকা শিবানী ডান্ডেকর। লাল রঙের গাউনে সেজেছিলেন শিবানী। কালো স্যুট প্যান্ট পরে কনের পাশে দাঁড়িয়ে ফারহান। সেখানেই তাঁরা একে অপরের কাছে শপথ জ্ঞাপন করেছেন। বিবাহ সম্পন্ন। কিন্তু ভক্তদের চর্চা এড়াতে পারলেন না দুই তারকা।

Manual2 Ad Code

বিয়ের ছবি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে জল্পনা শুরু। ফারহান এবং শিবানীর ছবিতে গায়িকার শরীরে মাতৃত্বের আভাস লক্ষ করেছেন ভক্তরা। শিবানীর গাউনের উপর দিয়ে পেটের অংশ ফোলা লেগেছে। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভক্তরা প্রশ্ন করতে থাকেন, ‘শিবানী কি অন্তঃসত্ত্বা?’, ‘মাতৃত্বের আভাস দেখা যাচ্ছে।’

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code