শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ, স্ববেতনে ছুটিসহ উৎসব ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত

Coder Boss / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

Manual3 Ad Code

মোঃবদরুল সিলেটঃ

রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ,সকল বকেয়া মজুরি পরিশোধ, মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো নিম্নতম মূল মজুরি নির্ধারণ, বেকার শ্রমিকদের বেকার ভাতা, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, সবেতনে ছুটিসহ উৎসব ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত।।

Manual3 Ad Code

আজ বিকেল ৪ঘটিকার সময় ক্রিন ব্রিজের (উত্তর পার) মুখ হতে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক সমাবেশ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ মনির মিয়ার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক বদরুল আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ জয়নাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাগর আহমদ, কদমতলী আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক এনাম আহমদ, তালতলা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি সাহাব উদ্দিন সহ প্রমুখঃ

Manual6 Ad Code

বক্তারা বলেন: হোটেল শ্রমিকরা বছরের ১১মাস হোটেল রেস্টুরেন্টে কাজ করলেও রমজান মাস আসলে রমজানের পবিত্রতা রক্ষার নামে অমানবিক এবং বেআইনি ভাবে হোটেল শ্রমিকদের ছাঁটাই করে দেওয়া হয়। সারা বছর শ্রমিকরা মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে তাদের মুনাফা বানিয়ে দিলেও রমজান মাস আসলে মালিকরা শ্রমিকদের বিদায় করে দেন। মানবিক, ধর্মীয়, আইনী যেইভাবেই দেখা হউক না কেনো হোটেল মালিকদের এধরনের আচরণ অসধাচরণ এর শামিল। যে শ্রমিক সারা বছর উনার প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে মালিক রমজানের বেতন এবং ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও মালিক তা দেন না। বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে যেখানে একজন শ্রমিকের চাকরি করে পরিবার চালানো কষ্টসাধ্য সেখানে একজন হোটেল শ্রমিক দীর্ঘ এক মাস কিভাবে তাদের পরিবার পরিজন নিয়ে চলবে?প্রতিনিয়ত লাগামহীন ভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি পেয়ে চলছে। সেখানে শ্রমিক ছাঁটাই করলে হোটেল শ্রমিকদের উপর ‘মরার উপর খাঁড়া ঘাঁ’ হয়ে দাঁড়াবে। তাই বক্তারা সকল হোটেল মালিকদের আসন্ন রমজান মাসে বেতন এবং রমজান পরবর্তী ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়ে আরো বলেন, করোনা মহামারীর কারণে হোটেল সেক্টরে এমনিতেই শ্রমিক ছাঁটাই করা হয়েছে সেখানে আবার আসন্ন রমজানে যারা চাকরিতে নিয়োজিত তাদেরকে আরেক দফা ছাঁটাই করা হলে এই শ্রমিকরা কোথায় যাবে? এ অবস্থায় ছাঁটাই-নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, উৎসব বোনাস ও সবেতনে ছুটি প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি নির্ধারণ, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, বেকার শ্রমিকদের বেকার ভাতা ইত্যাদি দাবিতে আরো জোরদার সংগঠন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code