শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিত্য ভালোর কামনায় সিলেটে উদীচীর নববর্ষ উদযাপন।

SATYAJIT DAS / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:
“আনো স্নিগ্ধ ভালবাসা,আনো নিত্য ভালো” স্লোগানকে ধারণ করে ১৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার উদীচী শিল্পীগোষ্ঠী,সিলেট জেলা সংসদ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করে। উদীচী সিলেটের সংগ্রামী সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু। সভায় বক্তব্য রাখেন উদীচী, সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, কবি একে শেরাম এবং গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক খায়রুল হাছান।

Manual7 Ad Code

বক্তারা বলেন,বর্তমান বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা চরম আকার ধারণ করেছে। সুস্থ সংস্কৃতিচর্চার ক্ষেত্র এখন বিপন্ন। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন নিবর্তনমূলক ব্যবস্থার বলি হয়ে সংস্কৃতিকর্মীরা জেল খাটছেন। মানুষের বাকস্বাধীনতা বলতে কিছু আর অবশিষ্ট নেই। এরকম ব্যবস্থা চলতে দেওয়া যায় না। একটি সুষ্ঠু সুন্দর সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ এখন আশু প্রয়োজন। অবিলম্বে এই অচলাবস্থার অবসান ঘটানোর ডাক দেন তারা। সভাপতির বক্তব্যে কবি এনায়েত হাসান মানিক বলেন, “বাংলাদেশের মানুষ কখনোই সাম্প্রদায়িক ছিলোনা। নববর্ষ এদেশে প্রাচীনকাল থেকে মানুষের প্রাণের উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে। অতীতেও অনেকবার মানুষের আনন্দোৎসব পণ্ড করার পায়তারা করেছে প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠী। মানুষ সেসব পায়তারা পণ্ড করেই উৎসবে যোগ দিয়েছে।” এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন বন্ধুপ্রতীম প্রগতিশীল ছাত্র,যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট উদীচী এর দপ্তর সম্পাদক মনীষা ওয়াহিদ জানানা,আলোচনা সভার পরে উদীচী সিলেটের বন্ধুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান, আবৃত্তি দিয়ে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন উদীচীকর্মীরা। সহ সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এনায়েত হাসান মানিক, অভিজিৎ দাস জয়, মাধব রায়, গোলাম কিবরিয়া, রাজীব, কিশোর আচার্য্য, মিজানুর রহমান, ঝুমা দত্ত, বিপ্রেশ দাস বায়রন,সন্দ্বীপ দেব, সৃজা, অর্থি প্রমুখ। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী অগ্নি। আবৃত্তিতে ছিলেন ধ্রব গৌতম, সন্দ্বীপ দাশ প্রমুখ। সবার কাছে ভালবাসার আহবান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code