শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদ বোনাসের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

Coder Boss / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নং: চট্ট-১৯৩৩) উদ্দোগে ঈদের আগে বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে আজ (২২ এপ্রিল) শুক্রবার রাত ১০ টায়, ক্রিন ব্রিজের উত্তর পারে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সহ সভাপতি আবুল কালাম আজাদ সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক বদরুল আজাদ, প্রচার সম্পাদক রাশেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ জয়নাল মিয়া, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত সহ প্রমুখ।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন: বাংলাদেশের শ্রম আইনে স্পষ্ট স্রমিকদের উৎসব বোনাস প্রদান করার কথা থাকলেও হোটেল মালিকরা শ্রম আইনের ২(২ক) লঙ্গন করে শ্রম আইনকে বিদ্যাঙ্গুলী দেখিয়ে শ্রমিকদের তার আইনি অধিকার থেকে বঞ্চিত করে আসছে। শ্রমিকরা একাধিকবার জেলা প্রশাসক ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক বরাবর স্রারকলিপি দিলেও তার কোনো সুফল হয়নি। তাই প্রতি বছরের মতো হোটেল শ্রমিকদের আইনি পাওনা আদায়ের প্রেক্ষিতে রাস্তায় নামতে হয়, করতে হয় মিছিল মিটিং।
বক্তারা আরো বলেন ; সরকার যখন উন্নয়নের গালভরা বুলি আওরায়, তখন একজন হোটেল শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। রমজান মাস আসলে তা ভয়াবহ আকার নেয়। সরকার শ্রম আইন কার্যকর করার জন্য যে সকল দপ্তর সমূহকে দায়িত্ব দিয়েছেন তাদের মালিক তোষননীতির কারণে শ্রমিকরা আজও মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের প্রতি উদাত্ত আহবান জানান এবং সকল শ্রমিকদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code