শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদে সিলেট বিভাগে ৮১৭টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Coder Boss / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

Manual6 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক মুজিববর্ষে ৩য় পর্যায়ে ভুমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঈদ উপহার হিসাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ভোদন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করে সিলেট জেলা প্রশাসন সিলেট।

Manual3 Ad Code

আজ ২৫ এপ্রিল সোমবার বিকেল ৩ ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ উদ্ভোদন অনুষ্ঠান সম্পর্কিত সাংবাদিকদের সামনে তুলে ধরে সিলেট জেলা প্রশাসক সিলেট।

তৃতীয় ধাপে সিলেট বিভাগে ৪ হাজার ৬৯ ও জেলায় ৮১৭টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এরই মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্প’র এসব ঘর প্রস্তুত হয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার ২৬ এপ্রিল এগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual6 Ad Code

পবিত্র ঈদুল ফিতরের আগে এই ঘরগুলো সংশ্লিষ্ট পরিবারের জন্য ঈদের উপহার হিসেবে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসক জানান, সিলেট বিভাগে আগামীকাল মোট ৪ হাজার ৬৯টি এবং জেলার ১৩টি উপজেলায় ৮১৭টি গৃহহীন পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী।

Manual8 Ad Code

তিনি বলেন, এ ধাপে সিলেট জেলার বালাগঞ্জে ৪২, বিয়ানীবাজারে ১২০, বিশ্বনাথে ৩৩, কোম্পানীগঞ্জে ৩৩, ফেঞ্চুগঞ্জে ১২, গােলাপগঞ্জে ৫০, গােয়াইনঘাটে ২২৪, জৈন্তাপুরে ৮৭, কানাইঘাটে ৮৪, সিলেট সদরে ৬০, জকিগঞ্জে ৩৫, দক্ষিণ সুরমায় ২৭ ও ওসমানীনগরে ১০টি পরিবারকে ঘর দেওয়া হবে।

এগুলো ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করার ফলে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে এসেছে বেশ পরিবর্তন। ব্যয়ও বাড়ানো হয় আগের তুলনায় ৬৯ হাজার টাকা। যে কারণে ঘরগুলো মজবুত হয়েছে এবং দীর্ঘস্থায়ী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code