শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুলিশী বাঁধার মুখে ছাতকে বিএনপির বিক্ষোভ রাজপথের লড়াইয়ে সরকারের পতন হবে — — — কলিম উদ্দিন আহমদ মিলন

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual3 Ad Code

চাল,ডাল,তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। সোমবার (১৩জুন) বিকেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাতক শহরের বাগবাড়ি-শ্যামলী পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে পৌর পয়েন্টের দিকে অগ্রসর হলে তাহিরপ্লাজার সামনে এসে মেইন রোডে মিছিলকারীরা পুলিশের বাঁধার মুখে পড়েন। এসময় পুলিশের সাথে তাদের দীর্ঘ সময় বাক বিতন্ডা হলে তাহিরপ্লাজার সামনেই তারা প্রতিবাদ সমাবেশ করেছে। ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামছু ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের যৌথ পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি,জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন। সমাবেশ ও মিছিলে জেলা বিএনপির যুগ্ম আবু হুরায়রা সুরত,ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা বিএনপির সহ-স্থানীয় সম্পাদক আবুল হাসনাত চেয়ারম্যান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম চেয়ারম্যান, জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল আউয়াল, কবিরুল ইসলাম আংগুর,জসিম উদ্দীন সালমান, জালা বিএনপি নেতা সামসুর রহমান বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল কবির,এনামুল হক, হাফিজুর রহমান,আতাউর রহমান এমরান,শেখ আফতাব আলী, আতিকুর রহমান, মাহবুবুর রহমান,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াছ মিয়া,শাহিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাবেক উপদেষ্টা লিয়াস উদ্দীন, জমসর আলী, এস এম সমরু মিয়া, হাজী আশিদ আলী, বাবুল মিয়া মেম্বার, মতিউর রহমান,আব্দুল লতিফ মাষ্টার, এস এম লায়েক শাহ, সামসুল ইসলাম মেম্বার, আলী আশকর লাভু, বাবুল মিয়া, আজহার আলী মেম্বার,ছালিক মিয়া তালুকদার, কয়েছ আহমেদ, মনির উদ্দিন মেম্বার,সাদিক মিয়া মেম্বার,শামীম আলম নোমান, দিল হোসেন মেম্বার,আলী হোসেন মানিক,হিরা মিয়া, তাজুল ইসলাম তালুকদার, শাহজাহান, জেলা যুবদলের সহ সভাপতি সাজ্জাদ হোসেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, যুবদল নেতা আলী আশরাফ তাহিদ, ঝুনু মিয়া,জগলু আহমেদ,এমরান আহমদ, লিজন তালুকদার, ফজর আলী, এনামুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বাকী বিল্লাহ, আবিদুর রহমান আবিদ, বিএনপি নেতা জহিরুল ইসলাম, হাজী মুশফিকুর রহমান,আব্দুল কাদির,কয়েছ আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ মনসুর আলী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান মানিক,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, হেলাল আহমদ,জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক এড আব্দুল আহাদ, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা,মানিক মিয়া,আবু শামীম,আব্দুল কাইয়ুম, কামাল হোসেন,আব্দুল মুমিন, সুলতান মাহমুদ, মানিক আহমদ, কুতুব উদ্দিন ছাতক পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক তারেক আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আশরাফুল হক খেলন, আজিজুর রহমান, আয়েস,জয়নাল আবেদীন রফিক, সুরুজ মিয়া রাসেল মাহমুদ, কামাল উদ্দিন,আব্দুল মমিন,আব্দুল মুনিম মামনুন, লালু শাহ, বদরুল হক,একরাম হোসেন, এম ডি রাজু আহমদ বিএনপি নেতা ওসমান আলী,লিকসন মিয়া,বদর উদ্দীন ,এখলাসুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাকিব আলী, সদস্য কয়েছ আহমদ,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাশ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুলেমান মিয়া,খলিলুর রহমান, তোফায়েল খান বিপন, হেলাল উদ্দিন,সাইফুল ইসলাম,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমদাদুল হক ইমন, ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন,সদস্য সচিব আব্দুল বাকি মুহিত, যুগ্ম আহবায়ক মাহবুব আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন, কামাল হোসেন মেম্বার,এড ফয়সাল আহমদ, মতিউর রহমান, আলাল আহমদ, শহরিয়ার তারেক,আল আমিন,দুলাল মিয়া দুলা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুহেল, শ্রমিক দল নেতা মিন্টু ঘোষ, আব্দুস সোবহান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, আবিদুর রহমান, শাকিব মাহমুদ, আলা উদ্দীন,পৌর ছাত্রদলের আহবায়ক যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মাহিব,ছাত্রদল নেতা আতাউর রহমান সোহাগ, মোজাম্মেল হোসেন মারুফ, আব্দুল আজিজ ফয়সাল, জয়নাল হোসেন, আবু সাহেদ চৌধূরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,অনির্বাচিত সরকারের উপর দেশের মানুষের কোনো আস্থা নেই। সরকার দেশের সম্পদ লুঠ করে নিচ্ছে। মানুষের অধিকার হরণ করে নিয়েছে। বিনা ভোটের সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবেনা। রাজপথের লড়াইয়ের মাধ্যমে সরকারের পতন হবে। সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামিনা করে মোনাজাত অনুষ্টিত হয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code