শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গজল শিল্পী ভূপিন্দর সিং-এর প্রয়াণ।

Daily Sylhet News24 / ৭০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

Manual2 Ad Code

সিলেট বিনোদন ডেস্ক:
টানা দশ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী ভূপিন্দর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।

Manual7 Ad Code

স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন গায়কের স্ত্রী মিতালি সিং।

Manual2 Ad Code

মিতালি জানান,করোনার পরবর্তী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তার স্বামী ও শরীরে নানা জটিলতা দেখা দিয়েছিলো। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে,শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন খ্যাতনামা এই গজলশিল্পী। অসুস্থতা এতটাই বেড়েছিলো যে,১০ দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। চিকিৎসকদের অনুমান,কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ভূপিন্দর সিং। তাঁর ওপর আবার করোনা টেস্টেরও রিপোর্ট পজিটিভ এসেছিলো।

Manual2 Ad Code

প্রসঙ্গত,ভূপিন্দর সিংয়ের জন্ম ১৯৪০ সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে। বাবার কাছে গানে তালিম নিতে শুরু করেছিলেন। এরপর অল ইন্ডিয়া রেডিওতে পেশাদার সংগীতশিল্পী হিসেবে যোগ দেন ভূপিন্দর সিং। পরে দূরদর্শনের সঙ্গেও যুক্ত হন। বাংলাদেশি গায়িকা মিতালি মুখার্জির সঙ্গে আশির দশকের শেষ দিকে পরিচয় হয় ভূপিন্দরের। পরে তাদের চার হাত এক হয়। এই সময় প্লে-ব্যাকের দুনিয়া থেকে বিরতি নেন ভূপিন্দর। স্ত্রীর সঙ্গে মিলে মিউজিক অ্যালবাম প্রোডিউস করার দিকে ঝোঁকেন।

Manual6 Ad Code

পুরনো গজলে নতুন রূপ দিয়েছিলেন ভূপিন্দর সিং। আর তা সম্ভব হয়েছিলো তার গিটারপ্রীতির কারণেই। ভূপিন্দর চলে গেছেন না ফেরার দেশে, রয়ে গেছে তার সৃষ্টি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘মেরা রং দে বসন্তি চোলা’, ‘আহিস্তা আহিস্তা’, ‘পেয়ার হামে কিস মোড় পে লে আয়া’, ‘সাত্তে পে সাত্তা’, ‘এক আকেলা ইস শহর মে’ ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code