শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হিন্দুদের উপর হামলার ঘটনায় মোদীর হস্তক্ষেপের দাবি শুভেন্দু’র।

সত্যজিৎ দাস / ৫৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের খুলনার নড়াইলে হিন্দুদের মন্দির,বাড়ি ও দোকানে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সম্প্রতি। এই প্রেক্ষিতে এবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রনালয়ে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার’ ঘটনায় অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে এই চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক।

Manual3 Ad Code

নড়াইলের ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেইজে ১৮ জুলাই রোজ সোমবার একটি পোস্টে লিখেন,’আবারও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। নড়াইলের লোহাগড়া উপজেলায় দীঘলিয়া গ্রামের সাহা পাড়ায় ধর্ম অবমাননার অজুহাতে আবারও হিন্দু সনাতনীদের ঘর জ্বালানো হয়,মন্দির ভাঙ্গা হয়,দোকানে লুঠপাট চালানোর পরে অগ্নিসংযোগ করা হয়। এক কলেজ ছাত্রের ফেসবুক আইডি থেকে বিতর্কিত মন্তব্য করে একটি পোষ্ট দেয়া হয় বলে অভিযোগ। তবে পোষ্টটি আসল কিনা,এখনও প্রমাণিত নয়, তদন্ত করে দেখছে পুলিশ।

Manual1 Ad Code

গত বছর দুর্গা পূজোর সময় এই ভাবেই অভিযোগ ওঠে যে ভগবান হনুমানের শ্রীচরণের পাশে নাকি ধর্মীয় ধর্মগ্রন্থ রাখা হয়েছে। কিছু হিন্দুকে হত্যা করে, হিন্দু মহিলাদের সম্ভ্রম লুঠ করে,ঘর বাড়ি দোকানপাট লুটপাট করে,মন্দির আক্রমণ করে দেব দেবীর মূর্তি ভাঙার পর পুলিশ জানালো যে মূল চক্রান্তকারীর নাম ইকবাল হোসেন। জেনে বুঝেই এই অনভিপ্রেত ঘটনা ঘটানো হয় হিন্দুদের ওপর আঘাত হানার জন্য।

Manual6 Ad Code

এমন ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিশেষ করে হিন্দুদের ওপর  দিনের পর দিন ধরে ঘটে চলছে। বারংবার এমন সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটলে,ঐদেশের সরকারের বা স্থানীয় প্রশাসনের ভূমিকার ওপর সন্দেহে সৃষ্টি হয়। আদৌ কি তারা এই বিষয়ে কোনো প্রতিরোধ গড়তে ইচ্ছুক,নাকি এই রকম চলতেই থাকবে। প্রাথমিক ভাবে কিছু ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে দায়িত্ব সারবে প্রশাসন? দাঙ্গাকারীরা সাজা না পাওয়ায় অন্যরাও আশ্বস্ত হবে এবং আবার এই রকম পরিকল্পনা করবে ও রূপায়ণে মেতে উঠবে।

আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ড: এস জয়শঙ্করজি কে এই বিষয়ে চিঠি লিখেছি এবং ওনাদের তাৎক্ষনিকভাবে হস্তক্ষেপ করতে সবিনয় অনুরোধ জানিয়েছি ‘।
ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ড: এস জয়শঙ্করজি বরাবর বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লিখেন, ‘প্রতিবেশী দেশের সাম্প্রতিক ঘটনার জেরে আমি এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি।’ বাংলাদেশের নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কয়েকটি হিন্দু পাড়া,বাজার ও মন্দিরে হামলা,লুটপাট ও আগুনের ঘটনা ঘটে গত শুক্রবার রাত ৮টা নাগাদ। এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের ওপর ব্যাপক হামলা চালায় একদল ইসলামি কট্টরপন্থীরা। এই ঘটনার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে,আকাশ সাহা নামে এক কলেজ ছাত্রের কথিত ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। হিন্দুদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ৫ জন ইসলামি কট্টরপন্থীকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। যে যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে তাকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পুরুষশূন্য গোটা এলাকা। দিঘলিয়ার সাহা পাড়ায় পথে পথে টহল দিচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতির কাজ শুরু হয়েছে প্রশাসনের উদ্যোগে। এরই মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলার তদন্তের দাবি জোরদার হয়েছে ‘।

উল্লেখ্য যে,নড়াইলের লোহাগড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত পাঁচজনের তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গত সোমবার (১৮ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুুল আলমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে তিন দিন করে মঞ্জুর করেন। আসামিরা হলো; উপজেলার দিঘলিয়া গ্রামের রাসেল মৃধা (৪২), চরমাউলি গ্রামের কবির কাজী (৪০), তালবাড়িয়া গ্রামের সাঈদ শেখ (৫৫), বাটিকাবাড়ি গ্রামের রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের মাসুম বিল্লাহ (৩২)। গত রোববার (১৭ জুলাই) রাতে ২৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে নড়াইলে ইসলামের নবীকে নিয়ে মন্তব্যের জন্য সমালোচিত ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে এক কলেজ ছাত্রের পোস্টকে কেন্দ্র করে কলেজটির অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সেসময় তিনজনকে গ্রেপ্তার করেছিল।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code