শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার।

সত্যজিৎ দাস / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে ময়লার ড্রেন থেকে একদিন বয়সী অজ্ঞাত এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার একটি ড্রেন হতে এই নবজাতককে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান,রবিবার রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে স্থানীয় এক নারী। এসময় ওই নারী ও এলাকাবাসী ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেন। পরে জীবিত টের পেয়ে পুলিশের সহায়তায় স্থানীয়রা নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেছেন।

Manual3 Ad Code

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান,কে বা কারা নবজাতককে ড্রেনে ফেলে গেছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পরিচয় না পেলে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ নেয়া হবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code