শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ বীর মুক্তিযুদ্ধা ‘মেজর(অব.) সুরঞ্জন দাশ’-এর মৃত্যু।

সত্যজিৎ দাস / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বীর মুক্তিযুদ্ধা ও প্রকাশক মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তাঁর স্ত্রী সুপর্ণা দাশ (৭০) বাংলাদেশ সময় শনিবার(০৬ আগষ্ট) ভোরে কানাডার ভ্যানকুভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মেজর (অব.) সুরঞ্জন দাশের আত্মীয় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা জানান,’উনাদের মরদেহ দেশে আনা হবে কি-না তা নিয়ে আলোচনা হচ্ছে। এখনও কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তাঁর এক ছেলে ও এক মেয়ে কানাডায় চিকিৎসক হিসেবে কর্মরত।ছেলে-মেয়ে হিসেবে তাদের পিতা মাতার লাশ দেশে আনার ব্যাপারে মতামত থাকতে হবে ‘।

Manual7 Ad Code

হবিগঞ্জের কৃতি সন্তান ও নবীগঞ্জ কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত সুরঞ্জন দাশ উপজেলার ঘুমঘুমিয়া গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরে তিনি ভারতের মেঘালয়ে অবস্থিত ইকো-ওয়ান প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিতে সীমান্ত অতিক্রম করে ৫নং সেক্টরের অধীনে মুক্তিবাহিনীতে যোগদেন।

Manual3 Ad Code

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী সেনারা তাঁর বাড়ি ঘরে হামলা চালিয়ে সবকিছু জ্বালিয়ে দেয় এবং আশপাশে থাকা তাঁর ভাই ও বৃদ্ধ মেসো সহ অনেক আত্মীয়-স্বজনকে হত্যা করে।

Manual5 Ad Code

মুক্তিযুদ্ধ শেষে দেশ স্বাধীন হলে সুরঞ্জন দাশ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্রুত অবসর গ্রহণ করেন।

প্রয়াত বীর মুক্তিযুদ্ধা সুরঞ্জন দাশ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্বরত ছিলেন। পরে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করলে তাঁর জন্মস্থান নবীগঞ্জে কলেজ প্রতিষ্ঠাসহ উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নিজেকে বিলিয়ে দেন এবং এতে তাঁর স্ত্রী সুপর্ণা দাশ তাঁকে উৎসাহ দিতেন।

Manual7 Ad Code

দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ-এর মৃত্যুতে হবিগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক,প্রকাশক, সাংবাদিকেরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code