শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার হিলালপুরে দুই প্রার্থীর ভোট সমান সমান, লটারিতে ভাগ্য নির্ধারণ

রিপন মিয়া / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

 মৌলভীবাজার প্রতিনিধিঃ

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই প্রার্থী সমান সমান ভোট পেয়েছেন। এখন কে নির্বাচিত হবেন সেটা নির্ধারিত হবে লটারির মাধ্যমে।মৌলভীবাজার হিলালপুরে দুই প্রার্থীর ভোট সমান সমান, লটারিতে ভাগ্য নির্ধারণ

Manual6 Ad Code

সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর এমনটা দেখা যায়।

Manual1 Ad Code

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজাদুর রহমান বলেন, এই ওয়ার্ডে সদস্য পদে মো. আতাউর রহমান (টিউব‌ওয়েল) পেয়েছেন ৮০টি ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আহমেদ জাবেদ (তালা) ৮০ ভোট। দুই প্রার্থীই সমান সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী দুইজনের মধ্যে লটারি করা হবে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই লটারি হবে।

মৌলভীবাজার হিলালপুরে দুই প্রার্থীর ভোট সমান সমান, লটারিতে ভাগ্য নির্ধারণ
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। একটানা ভোটগ্ৰহণ চলে বেলা ২টা পর্যন্ত।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে এই নির্বাচন ।

৭টি কেন্দ্রে ৯৫৬ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ জন প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলার ৭ উপজেলায় ৭টি সাধারণ ওয়ার্ডে ২১জনসহ মোট ২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বাকি ৭ জন নারী প্রার্থী ৩ টি সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৭ টি কেন্দ্রেই ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ।

তবে চেয়ারম্যান পদের প্রার্থী আগেভাগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এখানের সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই।এমন পরিস্থিতিতে ও মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমাদের সকল কেন্দ্রগুলোতে ইতোমধ্যে ইভিএম মেশিনগুলোর মাধ্যমে ভোট চলছে। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৭টি ভোট কেন্দ্র।এ গুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আনসারা কেন্দ্রে দায়িত্বের পালন করছেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code