শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভ্যুত্থানকারী কতিপয় সেনা অফিসারের অনুরোধে বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি হয়েছিলেন ‘সায়েম’।

Special Correspondent / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

ইতিহাস ডেস্ক:

Manual6 Ad Code

রংপুর জেলার আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং প্রথম প্রধান বিচারপতি ও বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে ১৯৭৫ সালের ৬ নভেম্বর থেকে ১৯৭৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রথম প্রধান বিচারপতি হিসাবে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে নিয়োগ দেয়া হয় এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১২ জানুয়ারি বিচারপতি সায়েমকে শপথ বাক্য পাঠ করান।

Manual4 Ad Code

আবু সাদাত মোহাম্মদ সায়েম রংপুর জিলা স্কুলে পড়ালেখা করেন এবং পরবর্তিতে কারমাইকেল কলেজে ভর্তি হন। বিচারপতি সায়েম কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন ও ইউনিভার্সিটি ল’কলেজ থেকে আইনে ডিগ্রি লাভ করেন। কলকাতা কোর্টে আইনজীবী হিসেবে কাজ করার পর ১৯৪৭ সালে সায়েম ঢাকা চলে আসেন। ঢাকাতে তিনি ঢাকা হাইকোর্টে প্রাকটিস শুরু করেন। বাঙালি রাজনীতিবিদ এ. কে. ফজলুল হকের সাথেও সায়েম কাজ করেন। একসময় তিনি ঢাকা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব ও ভাইস-প্রেসিডেন্ট হন। পূর্ব পাকিস্তান আইনজীবী এসোসিয়েশন,পূর্ব পাকিস্তান বার কাউন্সিল এবং ঢাকা বোর্ড অফ দ্যা স্টেট বাংক অফ পাকিস্তানের সদস্য ছিলেন আবু সায়েম। ১৯৬২ সালের ০৩ জুলাই তিনি বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর বিচাপতি সায়েমকে ১২ জানুয়ারি ১৯৭২ তে দেশের প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর এর সামরিক অভ্যুত্থানের পর খালেদ মোশাররফ,শাফায়াত জামিল এবং অভ্যুত্থানকারী কতিপয় সেনা অফিসারের অনুরোধে ৬ নভেম্বর বিচারপতি সায়েমকে দেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরই তিনি সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙ্গে দিয়ে সারাদেশে সামরিক আইন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেনাপ্রধান জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে অবসর গ্রহণ করেন ।বিচারপতি সায়েম ১৯৯৭ সালের ৮ জুলাই ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

ইতিহাস/সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code