শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দীপশিখা’র সর্বাধুনিক প্রযুক্তিতে সন্তানহীনরা পেলেন দুই জমজ সন্তান।

Jhalak Dutta / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার
একমাত্র টেস্টটিউব বেবী সেন্টার ‘দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার’-এ সিজারিয়ান সেকশনের মাধ্যমে হিমায়িত ভ্রণ থেকে টেস্টটিউব পদ্ধতিতে জমজ দুই শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে একটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। দু’জনই সুস্থ আছে।

Manual1 Ad Code

গত শনিবার (১৪ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সেলিং সেন্টারে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. নিবাস চন্দ্র পাল জানান,’১০ জানুয়ারি মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে সিজারিয়ানের মাধ্যমে টেস্টটিউবে দুই জমজ বেবীর জন্ম হয় এবং বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ রয়েছেন। দীপশিখা কর্তৃপক্ষ জানান,এই সেন্টারে জন্ম নেওয়া জমজ দুই বেবীর নাম রাখা হয়েছে দীপশ্রী,দীপ্তম। আর প্রথম টেস্ট টিউব বেবীর নাম রাখা হয়েছিল ‘দিয়ানা’।

দীপশিখা সেন্টারের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারশন থিয়েটারে ডা. নিবাস চন্দ্র পাল এই সিজারিয়ান অপারেশন করেন। দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের প্রধান পরামর্শক ডা. নিবাস চন্দ্র পাল,এমবিবিএস, এফসিপিএস (অবস; এন্ড গাইনী) এন্ড অবস্টেট্রিক্যাল সনোলজিস্ট জানান,২০২১ সাল থেকে দীপশিখা সেন্টারে টেস্ট টিউব বেবী কার্যক্রম শুরু হয়।

তিনি ২০১৩ সাল থেকে টেস্ট টিউব বেবীর উপর নিজস্ব গবেষণা কার্যক্রম শুরু করেছিলেন। ২০১৮ সালের ২৫ জুলাই শ্রীমঙ্গলের কলেজ রোডে প্রসূতি,স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার গড়ে তোলেন। এরপরই ২০২১ সাল থেকে টেস্ট টিউব বেবী কার্যক্রম শুরু করেন।

তিনি জানান,বর্তমানে আরও ১৫ জন বন্ধ্যাত্ব নারী টেস্ট টিউব বেবী জন্মদানের অপেক্ষায় রয়েছেন। ইক্সি পদ্ধতির মাধ্যমে আইভিএফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমে এ টেস্ট টিউব ২ জমজ শিশুর জন্ম হয়। এ কার্যক্রমে ডা. নিবাস চন্দ্র পালকে সহযোগিতা করেন ডা. দীপাঞ্জলী পাল,ডা. রিপন ভৌমিক ও ডা. আবির হোসেন।

Manual8 Ad Code

উল্লেখ্য যে,দীপশিখা সেন্টার সিলেট বিভাগের প্রথম ও একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল। এখানে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারেশন থিয়েটার,জিএ মেশিন, ল্যাপারোস্কোপি মেশিন,২৪ ঘন্টা আলট্রাসনোগ্রাম,ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি, হাইড্রো ইলেকট্রিক বেড,ইন্টারকম সার্ভিস, পেসেন্ট মনিটরিং এর জন্য অত্যাধুনিক প্রযুক্তির মনিটরসহ পালস অক্সিমিটার স্বাস্থ্য সম্মত উপায়ে অক্সিজেন সরবরাহের জন্য রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, নবজাতকের চিকিৎসার জন্য ফটোথেরাপি মেশিন,সর্বাধুনিক প্রযুক্তির তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র,বর্জ্য পরিশোধনের জন্য বিদেশী প্রযুক্তির ইনসিনারেটর মেশিন,অটো জেনারেটর ও লিফট বিদ্যমান রয়েছে।

Manual3 Ad Code

ডা. নিবাস পাল জানান,যেসব নারী ও পুরুষ সন্তান জন্মদানে অক্ষম তাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে স্বল্প খরচে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভেতরে এ পদ্ধতিতে টেস্টটিউব বেবি জন্ম দেওয়া যাবে। এমনকি ভারতে গিয়ে বন্ধ্যাত্বের যে চিকিৎসা পাওয়া যায়,সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে।

ডা. নিবাস চন্দ্র পাল এর তত্ত্বাবধানে প্রসূতি,স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় সব ধরনের আধুনিক সুযোগসুবিধা নিয়ে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে একটি বিশেষায়িত হাসপাতাল। এর সাফল্যের হার আন্তর্জাতিকমানের।

 

Manual4 Ad Code

সিলেট নিউজ/শ্রীমঙ্গল/দীপশিখা/ঝলক দত্ত.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code