শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে রাস্তার নির্মাণ কাজ সমাপ্তের দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি: / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

রনি মিয়া স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী ভায়া হলিকোনা বাজারের সড়ক দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসী রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে।

Manual4 Ad Code

রাস্তার দুপাশে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন, বৃহস্পতিবার (২৩মার্চ) বিকাল ৫টা ২০ মিনিটে এলাকাবাসী উদ্যোগে সকল জনসাধারন এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ রাস্তা দিয়ে জগন্নাথপুর উপজেলা সহ দিরাই উপজেলার প্রায় ৫০ হাজার জনসাধারণ চলাচল করে আসছেন। তবে ঠিকাদারের অবহেলার কারণে সড়কটি এখন বেহাল, জনদুর্ভোগ চরমে শুকনো মৌসুমে বালু ও বর্ষা মৌসুমে পানি থাকে। এক বছর ধরে অবহেলায় পড়ে থাকায় বর্তমানে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে জনসাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ছেন।

Manual7 Ad Code

বক্তারা বলেন, এই রাস্তা দিয়ে ভাটি অঞ্চলের আলোর দিশারী পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশে পাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন।

শিক্ষার্থীরা রাস্তা থেকে চলাচল করলে তাদের জামাকাপড় ধুলাবালিতে নষ্ট হয় আর বৃষ্টি হলে কাদা মাটি লেগে যায়।

দুই উপজেলার জনসাধারনের একমাত্র চলাচলের রাস্তা হওয়ায় বেশি সমস্যা হচ্ছে। প্রায় ২কিলোমিটার সড়কের নির্মাণকাজ দীর্ঘ ১বছর যাবত বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

এই সড়ক দিয়ে জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী, বাউধরন, মুজিব মার্কেট, হলিকোনা বাজার, খাগাউড়া গ্রাম, গুপরাপুর বাজার এবং দিরাই উপজেলার সুরিয়ারপাঁড় গ্রাম, আকিলশাহ বাজার, হাতিয়া গ্রাম ও মাকুলী বাজারের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে।

২০১৯ সালে প্রায় ৪ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে ৩ কিলোমিটার সড়কের কাজ শুরু করেন ঠিকাদার আতিক। রাস্তার প্রায় অর্ধেক কাজ শেষ হলেও বিল বাকি থাকায় ১ বছর ধরে সড়কটি পরিত্যক্ত করে কাজ অসমাপ্ত রাখে।

এতে করে শুকনো মৌসুমে রাস্তায় প্রচুর ধুলাবালির সৃষ্টি হয় আর বর্ষা মৌসুমে কাদাযুক্ত হয়ে থাকে। ইতোপূর্বে একাধিক মানুষ দুর্ঘটনায় আহত হয়েছেন।

দ্রুত সময়ের ভিতরে কাজ সমাপ্ত করার দাবি জানান। বার বার বিভিন্ন পত্রিকায় নিউজ সহ টিভিতে নিউজ আসার পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code