শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলের একটি মন্দিরে শুরু হয়েছে আগাম দুর্গা পূজা

ঝলক দত্ত / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual6 Ad Code

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজার ৬ দিন আগ থেকেই শুরু হয়েছে আগাম দুর্গা পূজা। সারাদেশের প্রতিটি পূজামণ্ডপে কারিগররা যখন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত, ঠিক সেই দেশের একমাত্র শ্রীমঙ্গলের ইছামতি চা-বাগানে শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে নব দুর্গা মন্দিরে শুরু হয়ে গেছে আগাম দুর্গা পূজা।

Manual1 Ad Code

রবিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা-বাগানে শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে নব দুর্গা মন্দিরে শুরু হয়ে গেছে দেবী দুর্গার নবশক্তির প্রথম রুপ শৈলিপুত্রী পূজা।
মঙ্গলচণ্ডির থলিতে পৌরাণিক নিয়ম অনুসারে দেবী দুর্গার নয়টি রূপে নয় দিনব্যাপী পূজার্চনা সমূহ হলো :
১৫ অক্টোবর : শ্রী শ্রী শৈলিপুত্রী মাতা দেবীর পূজা,
১৬ অক্টোবর : শ্রীশ্রী ব্রহ্মচারিণী মাতা দেবীর পূজা,
১৭ অক্টোবর : শ্রী শ্রী চন্দ্রঘন্টা মাতা দেবীর পূজা,
১৮ অক্টোবর : শ্রী শ্রী কুষ্মাণ্ডা মাতা দেবীর পূজা,
১৯ অক্টোবর : শ্রী শ্রী স্কন্ধমাতা দেবীর পূজা,
২০ অক্টোবর : শ্রী শ্রী কাত্যায়নী মাতা দেবীর পূজা,
২১ অক্টোবর : শ্রী শ্রী কালরাত্রি মাতা দেবীর পূজা,
২২ অক্টোবর : শ্রী শ্রী মহাগৌরী মাতা দেবীর পূজা,
২৩ অক্টোবর : শ্রী শ্রী সিদ্ধিদাত্রী মাতা দেবীর পূজা,
২৪ অক্টোবর : শ্রী শ্রী নির্মাল্যবাসিনী দেবী রূপে মা দুর্গার পূজা করা হবে।
ঢাকের আওয়াজে মোহিত হয় মন্দিরের চারপাশ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা।

পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, এ দেবস্থলিটি শ্রীমঙ্গলের সর্বাধিক প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। প্রায় ৫০০ বছর ধরে এখানে রয়েছে মঙ্গলচণ্ডি দেবীর থলি। মা দুর্গা যেভাবে স্বর্গরাজ্য জয় করেছিলেন, ঠিক সেভাবে পৃথিবীর সকল অশান্তি দূর করবেন- এমন আশা নিয়েই আমাদের এ পূজার আয়োজন ।

Manual6 Ad Code

সাধারণ সম্পাদক শ্রী রাজন ভট্টাচার্য বলেন, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে আমরা বিগত ১৪ বছর এখানে দেবীর নবরুপে নবদূর্গা পূজা করে আসছি। তবে এর স্থায়ী রুপ দিতে সরকারসহ দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code