শিরোনাম
ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত ‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বপ্ন পূরণ হলোনা ছাত্রদল নেতা সাইফুলের;লাশ হয়ে বাড়ী ফিরলেন

SATYAJIT DAS / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

সিলেটের হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের করাঙ্গী নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী সেই মরদেহটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের। সাইফুল ইসলাম বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।

Manual8 Ad Code

গতকাল রবিবার (০৩ মার্চ) পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত শনিবার (০২ মার্চ) সদর উপজেলার পইল ইউনিয়নে করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের এলাকায় বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সাইফুল ইসলাম বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রাসুলপুর গ্রামের আব্দুল মালেক সাহেবের পুত্র।

Manual3 Ad Code

রবিবার (০৩ মার্চ) আসরের নামাজের পরে তার নিজ গ্রাম রসুলপুর তার বাড়ীর সামনে জানাজা সম্পন্ন হয়েছে। বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের রাসুলপুর গ্রামের আব্দুল মালেক সাহেবের পুত্র সাইফুল ইসলাম। দুবাই যাওয়ার কথা ছিলো ছাত্রদল নেতা সাইফুলের।

সাইফুল ইসলামের পিতা আব্দুল মালেক বলেন, আমার ছেলে হত্যার বিচার চাই। হবিগঞ্জ জেলা পুলিশ সহ প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন,আমার ছেলে শান্তশিষ্ট ছিলো,কারও সাথে তার কোন ব্যক্তিগত ক্ষোভ বা কোন ঝামেলা ছিলো না। আমি বিশ্বাস করি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আমার ছেলে হত্যাকান্ডের বিষয়টি গুরুত্ব সহকারে দেখলে অবশ্যই প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আদালতের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন।অবশেষে তিনি সাইফুলের আত্মার মাগফেরাত কামনা করেন।

জানা যায়,গত ৫দিন যাবত নিখোঁজ হওয়ার পর হবিগঞ্জে শ্বশুরবাড়ি এলাকা পইল থেকে বস্তাবন্দি লাশ মিলে সাইফুলের। তার মৃত দেহ রসুলপুর গ্রামে এসে পৌঁছালে এলাকাজুড়ে সুখের ছায়া নেমে আসে। শেষ দেখা দেখতে শত শত নারী-পুরুষের ঢল নামে তার বাড়ীতে। রসুলপুর গ্রামবাসী এমন নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (০৪ মার্চ) এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান,এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন জানান,সাইফুল ইসলাম বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

Manual8 Ad Code

উল্লেখ্য,গত ৫ দিন আগে বাড়ি থেকে বের হয় সাইফুল। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। ৬ মাস পূর্বে তিনি হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে বিয়ে করেন।

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code