শিরোনাম
​গাবতলীর আহমেদ নগরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ সালেক ও দিলদার আমিনের বিরুদ্ধে, এলাকাবাসীর ক্ষোভ জগন্নাথপুরের কৃতি সন্তান মির্জা পরিবারের গর্ব: নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত মির্জা মোহিনী রশীদ দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল প্রতিবন্ধী হাবুল মিয়ার, এলাকায় শোক ও ক্ষোভ জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যু না কাটতেই সম্পত্তি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা, তরুণ চিকিৎসাধীন ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রঘুনন্দন জঙ্গল থেকে ফজল মিয়া’র রক্তাক্ত মরদেহ উদ্ধার

SATYAJIT DAS / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া চা বাগানের রঘুনন্দন জঙ্গল থেকে ফজল মিয়া (৪৫) নামে এক ব্যাক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রীর অভিযোগ তার স্বামী ফজল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফজল মিয়া উপজেলার মাদারগড়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে।

Manual8 Ad Code

গত রোববার (০৩ মার্চ) দুপুরে মাধবপুর থানা পুলিশ নোয়াপাড়া চা বাগানের পূর্ব রঘুনন্দন জঙ্গল থেকে তার লাশ উদ্বার করে ময়না তদন্ত জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাধবপুর থানার এস.আই দ্বীন মোহাম্মদ মঙ্গলবার (০৫ মার্চ) জানান,গত রোববার (০৩ মার্চ) সকালে ১১টার দিকে নোয়াপাড়া চা বাগানে পূর্বদিকে রঘুনন্দন সংরক্ষিত বনে রক্তাক্ত একটি মরদেহ জঙ্গলের ভেতর দেখতে পায় পাহাড়ি শ্রমিক ও চা বাগানের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ও পরিচয় সনাক্ত করে। মরদেহের সুরতহালে লাশের মাথায় ও মুখে একাধিক স্থানে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার (০৫ মার্চ) নিহতের স্ত্রী নাজমা বেগম জানান,গত শনিবার (০২ মার্চ) বিকেলে উপজেলার বেঙ্গাডুবা গ্রামের ইদ্রিস মিয়া নামে এক ব্যাক্তি তার স্বামীকে ফোন দিয়ে জরুরী দেখা করতে বলে। তার ফোন পেয়ে ফজল মিয়া তার সঙ্গে নোয়াপাড়া চা বাগানের দিকে চলে যায়। বিকেল ৬টা দিকে ফজল মিয়া মোবাইল ফোনে ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে ফজল মিয়া কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।

Manual5 Ad Code

পরের দিন রোববার (০৩ মার্চ) সকালে নোয়াপাড়া চা বাগানের পূর্ব দিকে রঘুনন্দন জঙ্গলের ভেতরে রক্তাক্ত অবস্থায় ফজল মিয়া লাশ পাওয়া গেছে। তার মাথায় মুখে অসংখ্য কুপের আঘাত রয়েছে। স্ত্রীর নাজমা ধারনা ইদ্রিস মিয়া ফজল মিয়াকে জঙ্গলে নিয়ে হত্যা করেছে।

মাধবপুর থানার অফিসার ইনর্চাজ রকিবুল ইসলাম খান জানান,কিভাবে ফজল মিয়ার মৃত্যু হয়েছে, রহস্য উদঘাটন ঘটনাটি তদন্ত করে দেখছে।

Manual3 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code