শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচঙ্গে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Ritesh Kumar Baishnab / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

জৈষ্ঠ প্রতিবেদক:

Manual5 Ad Code

বানিয়াচঙ্গে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ৮ মার্চ শুক্রবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ ছাড়াও ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এবং উভয় সংগঠনের সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ,শিক্ষানবীস আইনজীবী ও মানবাধিকার কর্মী ফারহানা তানজিন রুমি, সমাজকর্মী আব্দুল বাছিদ,উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য টুম্পা আক্তার।

সভায় নারী দিবসের কবিতা আবৃত্তি করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য হেনা আক্তার পলি। এছাড়া দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি করেন ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য খাইরুননেছা বুশরা,নুরুননেছা তাসকিয়া,শর্মিলা আজাদ শশী,হুমায়রা আক্তার ফারিহা,নিপা আক্তার জান্নাত,সুমি আক্তার,সুমাইয়া আক্তার সায়মা,নিশিতা আক্তার রিয়া,মাহফুজা রহমান সাদিয়া,ফাহমিদা আক্তার,আছমা আক্তার সুমাইয়া, রামিমা আক্তার,রাবিয়া আক্তার, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য হোসনা আক্তার,রেজোয়ানা সুলতানা বিউটি প্রমূখ। কর্মসূচী পালনে সহযোগিতা করে ওয়েভ ফাউন্ডেশন।

Manual5 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code