শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিপ্লবী চা-কন্যা খাইরুনের বিজয়

Satyajit Das / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

‘বাংলাদেশ চা কন্যা নারী সমিতি’র সভাপতি খাইরুন আক্তার ২০২২ সালে ৩০০ টাকা মজুরির দাবিতে চা–শ্রমিকদের রাজপথের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে পরিচিত মুখ খাইরুন আক্তার। মিছিলের সামনে থেকে তিনি স্লোগান ধরেন। তাতে অন্য শ্রমিকেরা কণ্ঠ মেলান।

২০২২ সালের ২৩ নভেম্বর রাজধানী ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশে আয়োজিত ‘বাংলাদেশের চা-বাগানের শ্রমিকেরা কেন পেছনে পড়ে আছে’ শীর্ষক এক সংলাপে খাইরুন চা-শ্রমিকদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

দৈনিক ন্যূনতম ১৭০ টাকা মজুরিতে কাজ করেন ‘চা কন্যা’ খাইরুন আক্তার। অধিকার আদায়ের আন্দোলনের সম্মুখ সারির মুখ তিনি। সেই চা-কন্যা এবার হয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

বুধবার (০৫ জুন) চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আরও ৪ প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন চা-কন্যা খাইরুন আক্তার।

Manual1 Ad Code

খাইরুন আক্তার হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা–বাগানের শ্রমিক। চা–শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে বরাবরই সোচ্চার তিনি। তাকে প্রার্থী করতে চা–বাগানের সদস্যরা রীতিমতো সভা ডেকে মনোনয়ন ফরম কেনা, প্রচারণাসহ সব কাজ করেছেন। চা–শ্রমিকেরা ১০ টাকা করে চাঁদা তুলে এবং নানাজনের কাছ থেকে সহায়তা নিয়ে নির্বাচনী খরচের ব্যবস্তা করেছেন।

নির্বাচনী খরচ মেটাতে খাইরুন আক্তারের মা মল্লিকা খাতুন হাঁস–মুরগি বিক্রি করে ১০ হাজার টাকা দিয়েছেন। স্থানীয় একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন খাইরুন,এছাড়া ছিল মানুষের চাঁদা–সহায়তা। এভাবেই নির্বাচনে খরচ করছেন তিনি।

Manual2 Ad Code

চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে কলস প্রতীক নিয়ে খাইরুন আক্তার পেয়েছেন ৭৬ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সাফিয়া আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২১ ভোট।

এছাড়া আবিদা খাতুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৭৩ ভোট, মোছা. ইয়াছমিন আক্তার মুক্তা বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৬৮ ভোট এবং পারুল আক্তার পদ্ম ফুল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪৮ ভোট।

Manual2 Ad Code

চা-শ্রমিকদের চাঁদা প্রসঙ্গে খাইরুন আক্তার তার ফেসবুকে ভোটের আগে লিখেছেন, ‘এই ১০ টাকা আমার জীবনে অনেক বড় পাওয়া। এই ১০ টাকায় রয়েছে চা শ্রমিক মা–ভাই–বোনদের অক্লান্ত পরিশ্রম। জড়িয়ে আছে সম্মান, বিশ্বাস, ভালোবাসা, আর অনেক দিনের স্বপ্ন। এই নির্বাচনে আমি অংশগ্রহণ করা মানে আমার প্রতিটা চা শ্রমিক মা–ভাই–বোন অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আমার চা বাগানের চা শ্রমিক মা–ভাই–বোনদের আমাকে ১০ টাকা করে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।’

ফেসবুক পোস্টে নিজের নির্বাচনী পোস্টারের ছবি জুড়ে দিয়েছেন খায়রুন। পোস্টারের নিচে লেখা আছে,‘প্রচারে চুনারুঘাট উপজেলার সর্বস্তরের জনগণ।’

Manual1 Ad Code

উল্লেখ্য যে,চুনারুঘাট উপজেলার ৮৫টি ভোট কেন্দ্রে ভোটার ছিলেন ২ লাখ ৪৮ হাজার ৯০৮ জন।

ডেইলি সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code