শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আলোকিত মানুষের গল্প শিক্ষাবিদ সমজিদ আলী

সিলেট নিউজ ডেস্ক / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের উত্তর পাঠনা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ হাজী মোঃ সমজিদ আলী। গ্রামের মাতব্বর মরহুম আব্দুল বারির ৫ সন্তানের মধ্যে ২য় পুত্র তিনি।

আলোকিত শিক্ষাবিদ মাস্টার সমজিদ আলী পাঠনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করে ১৯৬৯ সালে সিলেটের মদন মোহন সরকারি কলেজ থেকে বিকম পাশ করেন। এরপর ১৯৭৬ সালে ঐতিহ্যবাহী পিসি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতার মতে মহান পেশায় কর্মজীবন শুরু করেন। পরে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে (তখন ছিল নিম্ন মাধ্যমিক) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

পরবর্তীতে ১৯৮০ সালে কুলাউড়া উপজেলার ভুকশিমইল স্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্বরত ছিলেন। সেখান থেকে সর্ব শেষ ১৯৮৬ সালের শেষ দিকে সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করে এলাকার ঐতিহ্যবাহী এশিয়ার বৃহত্তর হাওরপারে হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০০৬ সালের ৩০ নভেম্বর তিনি অবসর গ্রহণ করেন।

Manual6 Ad Code

এই মহান শিক্ষাগুরুকে আজকে বড়লেখায় পেয়ে তাঁর ভাগনা আলহাজ্ব শামীম আহমদ সোহাগ হোটেলে নিয়ে আসলে অনেক দিন পরে দেখা হয় কথা হয় অনেক। ছাত্র জীবন থেকে পরিচিত শিক্ষক সমাজের অন্যতম মডেল সমজিদ আলী স্যার মনে প্রাণে ভালোবাসেন। আজকে তিনি বলেন আমার পিতা মরহুম হাজী ইছমাইল আলী মাস্টার সাহেবের কাছে অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। আবেগে আপ্লূত স্যার অনেক ভুয়সী প্রশংসা করেন। তাঁর হাজার হাজার ছাত্র আজ দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত। হাজী সমজিদ আলী স্যারের ৩ পুত্র সন্তানের মধ্যে ২য় পুত্র এনামুল হক ও ৩য় পুত্র আশরাফুল হক ইউকেতে এবং ১ম পুত্র সাবেক আরব আমিরাত প্রবাসী। সবার বড়ো কন্যা সন্তান মোছাম্মত নাসিমা আক্তার বড়লেখা সদর ইউনিয়নের আদিত্যের মহালের মরহুম হাজী মুহিব আলী সাহেবর পুত্র শিক্ষক, বর্তমান বিছরাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূর উদ্দিন।

আলোকিত মানুষের প্রতিচ্ছবি মানুষ গড়ার কারিগর হাজী সমজিদ আলী স্যার এখনো তরুণ যুবাদের সাহসী উচ্চারণেরে ন্যায় ৮৪ বছর বয়সেও বীরদর্পে হেটে চলেন পথে প্রান্তেরে।
আমরা তাঁর সুস্থতা ও নেক হায়াত কামনা করছি মনেপ্রাণে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code