বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কোণাপাড়া নামক স্থানে ৬০ বছর বয়স্ক জনৈক আনদ কালিন্দী বসত ঘরে ৭ এপিবিএন অভিযান পরিচালনা করে ৬৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করেছে।
রবিবার (৩০ জুন) ৭ এপিবিএন সিলেটের মিডিয়া সেলের এএসআই পাবেল জানান, ৭আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর (অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি) জনাব খন্দকার ফরিদুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় (অতিরিক্ত পুলিশ সুপার) জনাব মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে (সহকারী পুলিশ সুপার) জনাব মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে গতকাল শুক্রবার (২৮ জুন) বিকাল ০৩:৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গলের কোণাপাড়া নামক স্থানে ৭ এপিবিএন বিশেষ অভিযান পরিচালক করে।
উক্ত অভিযানে কোণাপাড়ার আনদ কালিন্দী (৬০) এর ঘর থেকে ৬৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদস উদ্ধার সহ তাকে আটক করা হয়।
আটককৃত আনদ কালিন্দী (৬০) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মির্জাপুরের কোণাপাড়ার মৃত রামপ্রসাদ কালিন্দীর ছেলে।
এ ঘটনার বিষয়ে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করেছেন।
সিলেট নিউজ/এসডি.