বিশেষ প্রতিনিধি:
সিলেটের জালালাবাদ থানাধীন মদীনা মার্কেট এর সামনে হতে ০১ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে ৭-এপিবিএন সিলেট।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো; সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানার চৌকিদেখীর রংধনু ২০৮/২ এর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম সিপন।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান,সিলেটের মিডিয়া সেলের এএসআই পাবেল বৃহস্পতিবার (০৪ জুলাই) জানান,’ ৭-এপিবিএন সিলেটের (অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি) জনাব খন্দকার ফরিদুল ইসলাম স্যারের নির্দেশনায়, (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ মনজুরুল আলম এর তত্ত্বাবধানে,পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব, অজিৎ কুমার মিত্র এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৭/২০২৪ খ্রিঃ তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় এসএমপি,সিলেটের জালালাবাদ থানাধীন মদীনা মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কোতোয়ালী দায়রা নং-৮০২/২০২২, সিআর ন-১১২/২০২১, প্রসেস নং-৫৬, তারিখ-০৫/০৩/২০২৪ ইং ধারা ১৩৮, N.I.ACT মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রমে কারাদণ্ড এবং ৫,০০,০০০/ (পাঁচ লক্ষ) টাকা জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশরাফুল আলম সিপন, পিতা- নুরুল ইসলাম, সাং-রংধনু ২০৮/২, চৌকিদেখী, আম্বরখানা, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটকে গ্রেফকার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণের জন্য এসএমপি সিলেট,এয়ারপোর্ট থানায় আসামি হস্তান্তর করা হয়।
সিলেট নিউজ/এসডি.