শিরোনাম
বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যারিস্টার সুমনের নিরাপত্তায় গানম্যান নিয়োগ

সত্যজিৎ দাস / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কদিন আগে তার ভ্যারিফাইড ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেন,‘ভয়টা মৃত্যুর নয়,ভয়টা আমার এলাকার মানুষের জন্য! কি হবে যদি বেঁচে না থাকি।’ তারপর থেকেই সারাদেশ জুড়ে শুরু হয় সুমন ভক্তদের প্রতিবাদ ও মানববন্ধন।

Manual4 Ad Code

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন
হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন। তার সার্বক্ষণিক নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ করা হয়েছে। হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

হবিগঞ্জের সংসদ সদস্য দেশের সর্বাধিক সুপরিচিত মানবতার ফেরিওলা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ডিএসবি হবিগঞ্জে কর্মরত কনস্টেবল মো. রিফাদ ধানিয়েলকে অস্ত্রসহ (সাদা পোশাকে) গানম্যান নিয়োজিত করা হলো। গত ৩ জুলাই পুলিশ সুপার ডিএসবি স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছিলো।

এর আগে গত ২৯ জুন রাতে হত্যার হুমকি পেয়ে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন)।

ঐ জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারী মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’

Manual3 Ad Code

জিডিতে আরও বলা হয়,‘তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সিলেট নিউজ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code