শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

SATYAJIT DAS / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে গতকাল রোববার (১৪ জুলাই) বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে। কালাইরাগ বিওপি ও বিজিবির মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন;- কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন ও কাউছার আহমদ। এ ঘটনায় একই গ্রামের নবী হুসেন আহত হয়েছেন।  

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম জানান,’ সীমান্ত এলাকায় ২ জন নিহত হওয়ার খবর পেয়ে আমাদের থানার অফিসার ইনচার্জ স্যার বিজিবির সাথে কথা বলেছেন। কিন্তু তারা ঘটনা শুনেছেন বলে জানালেও নিহতের খবর নিশ্চিত করেননি ‘।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে ৪৮ বিজিবির কালাইরাগ ক্যাম্পের কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে কল দিলে তিনি রাতে জানান আমরাও স্থানীয়দের কাছ থেকে সীমান্তে ২ জন নিহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে বিজিবি সদস্যরা যাচ্ছে। তারপর একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

তবে বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্পের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন,দুজন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের লাশ এখনো বাংলাদেশে নিয়ে আসা হয়নি। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ফখরুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’ নিহতদের লাশ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখিছি। এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে লাশগুলো বিজিবির আওতায় রেখেছেন। নিহতদের বাড়িতেও আমি গিয়েছি তারা সবাই শোকাহত হয়ে কান্নাকাটি করছে ‘।

Manual6 Ad Code

বিশ্বস্ত সূত্র জানায়;’ আলী হুসেন,কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে মালামাল নিয়ে আসার জন্য রবিবার কোন এক সময় ভারতে প্রবেশ করেন। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে আলী হুসেন ও কাউছার আহমদ। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন। নবী হুসেনকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।

Manual3 Ad Code

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন,’ ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দু’জন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি এবং তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে ‘।

Manual1 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code