শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চরম হতাশা থেকে মুক্তির দোয়া

সিলেট নিউজ ডেস্ক / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

মানুষ সুখে-দুঃখে, অভাব-অনটনে, বিপদ-মুসিবতে এবং চরম হতাশার সময় তার উভয় হাত ও চোখ মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দিকেই প্রসারিত করে। আর এসব আবেদনের আলোকেই সমস্যার সমাধানে আল্লাহ তাআলা প্রতিনিয়ত কাজে ব্যস্ত থাকেন।

Manual2 Ad Code

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ‘আসমান এবং জমিনে যা কিছু (যত সৃষ্টি) আছে সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করে আর তিনি প্রতিটি মুহূর্তেই (এসব কাজ সম্পাদনে) কর্মে ব্যস্ত’। (সূরা: আর-রহমান, আয়াত: ২৯)

মানুষ যখনই কোনো বিপদ-আপদে পতিত হয় তখনই আশা ও ভয়ের মাধ্যমে রাব্বুল আলামিন আল্লাহকে ডাকে। হৃদয়ের গভীর থেকে একান্তে মধুর নামে আল্লাহকে ডাকে।

বান্দা যখনই হৃদয়ের গভীর থেকে মধুর নামে আল্লাহকে ডাকে, আল্লাহ তখনই বান্দার অন্তরে প্রশান্তি দান করেন। অস্থিরতা দূর করে দেন। স্নায়ু ও বোধ শক্তি বৃদ্ধি করে দেন।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ‘আসমান-জমিন এবং উভয়ের মধ্যে যা কিছু আছে তিনি (আল্লাহ) সবারই প্রতিপালক। সুতরাং তুমি তার ইবাদত কর এবং তার ইবাদতে সবর অবলম্বন কর। তুমি কি তার সম বা অনুরূপ কাউকে চেন বা জান’?

আল্লাহ তাআলা এ আয়াতে মানুষকে প্রশ্ন করেন, মানুষকে ক্ষমা প্রদানে, নিরাপরাধ ব্যক্তির সমস্যার সমাধানে, অসহায় মানুষকে আশ্রয়দানে এমন কেউ আছে কী? যাকে তোমরা চেন বা জান?

এ প্রশ্নের উত্তরে, মানুষ যে দিকেই তাকাবে, সে দিক থেকেই চোখ ফিরে আসবে। কেননা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই। যিনি মানুষের সব কিছুর প্রতিবিধান করতে পারে।

তাইতো আল্লাহ তায়ালা বলেন, ‘তার মতো (সমতুল্য/উপমা দেয়ার) কেউ নেই এবং তিনিই সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন’। (সূরা: শুরা, আয়াত: ১১)

Manual8 Ad Code

সুতরাং যিনি ব্যতিত বান্দার কোনো উপায় নেই। নাজাতের কোনো পথ নেই, তার দিকেই ফিরে যাবে মুমিন। তার কাছে প্রার্থনা বা আশ্রয় চাইবে মুমিন। দুনিয়া ও পরকালের সব সমস্যার সমাধানে আশা ও ভয় মিশ্রিত হৃদয়ে মুমিন বান্দার আবেদন হবে এমন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِوَاَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْاَبْرَارِ يَاعَزِيْزُ يَاغَفَّارُ يَا اَرْحَمَ الرَّحِمِيْن

Manual5 Ad Code

উচ্চারণ: ‘রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া ক্বিনা আজাবান নার’। ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। ইয়া আযিযু ইয়া গাফ্ফার, ইয়া আরহামার রাহিমিন’।

অর্থ: ‘হে আমাদের প্রভু, আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন। জাহান্নামের আজাব থেকে মুক্ত রাখুন। আপনার প্রিয় বান্দাদের সঙ্গে জান্নাত দান করুন। হে পরাক্রমশালী, হে ক্ষমাকারী, হে শ্রেষ্ঠ দয়ালীশীলদের দয়াশীল’।

ইয়া আল্লাহ! সব মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের সব বিষয়ে আপনার সাহায্য ও রহমত লাভের তাওফিক দান করুন। আপনার দয়া ও ক্ষমা লাভে কোরআনের উপদেশের আলোকে জীবন সাজানোর তাওফিক দান করুন। আমিন।

Manual1 Ad Code

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট। প্রতিষ্ঠাতা সভাপতি জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code