শিরোনাম
বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পুলিশের গুলি নাকি অবৈধ অস্ত্র;নাকি লুঠের অস্ত্র গোলাবারুদ! (রহস্যে ঘেরা ৫ আগষ্ট)

Staff Reporter / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

হবিগঞ্জের বানিয়াচঙ্গে গত ৫ই আগস্ট ২০২৪ইং তারিখে ঘটে যাওয়া পুলিশ জনতার সংঘর্ষে নিহত এবং আহত হওয়ার পেছনে শুধু পুলিশ নয়। আওয়ামীলীগ,ছাত্রলীগ এবং যুবলীগ নেতাদের গুলিতেও অনেকেই প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন আহত ব্যাক্তি।

Manual1 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক বলেন,’সেনাবাহীনীর লোকজন যখন আন্দোলন কারীদের বাঁধা প্রদান করেছিল এবং পুলিশকে চলে যেতে বলেছিল,তখন পুলিশ থানার ভিতরে চলে যায়,এরই মধ্যে থানার বাহির থেকে বেশ কিছু গুলি ছুঁড়া হয় আন্দোলনকারীদের দিকে,এতে আন্দোলনকারীরা আরও বেশি ক্ষিপ্ত হয় এবং গেইট ভেঙ্গে থানার ভেতরে প্রবেশ করে,পরবর্তীতে থানার গেরেজে আগুন দেওয়া হলে কিছু লোককে থানার ভেতরে প্রবেশ করে অস্ত্র এবং গুরুত্বপূর্ণ জিনিস পত্র লুঠ করতে দেখা যায়,এ সময় কিছু লোককে দৌঁড়ে উপরের তলায় উঠেতেও দেখা গিয়েছে এবং উপর থেকে বেশ কিছু ফায়ার করতেও দেখা গিয়েছে। তারা আমাদের এলাকার আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগের নেতা।

Manual3 Ad Code

এ সকল লোকজনকে ঘটনার আগেরদিন ৪ আগস্ট রবিবার দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ স্থানীয় বড়বাজারে আন্দোলন কারীদের বিরুদ্ধে মহড়া দিতেও দেখা গিয়েছে’। পায়ে গুলি লেগে গুরুত্বর আহত ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যাক্তি জানান, ‘সেনাবাহীনী আসার পরে পুলিশের গুলিতে কেউ নিহত বা আহত হয়নি,পরবর্তীতে যারা গুলি করেছে তারা পুলিশ ছিল না’।

জানা যায়,গত ৫ই আগস্ট রোজ সোমবার সাগর দিঘির পশ্চিম পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা,এতে বিএনপি,জামাত শিবির,ছাত্রদল যুবদল সহ জনতা এসে সম্মিলিত হয়ে বড় বাজার শহীদ মিনারে অবস্থান নেয়,পরবর্তীতে আন্দোলনকারীদের একটি অংশ বানিয়াচং থানার দিকে অগ্রসর হলে আন্দোলনকারীরা থানা সংলগ্ন ঈদগাহ’র সামনে অবস্থান নিলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে এবং বাঁধা অমান্য করার এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের দিকে টিআরসেল এবং রাবার বুলেট ছুঁড়ে এতে কিছু সংখ্যক লোক আহত হয়’।

পাশাপাশি সময়ে অন্যদিক হতেও আন্দোলনকারীর উপর গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।পরবর্তীতে থানায় হামলাও ভাংচুর করা হয়,এ সময় আন্দোলনকরীরা দাবি জানায় থানার ভিতর থেকে যে সকল নেতা গুলি ছুঁড়ে মানুষ হত্যা করেছে,তাদেরকে যেন বের করে আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হয়।

কিন্তু তখন থানার পেছনের দেয়াল ডিঙ্গিয়ে অনেককে পালিয়ে যেতেও দেখেছেন বলে জানিয়েছেন অনেকেই। উল্লেখ্য যে,সেদিনের ঘটে যাওয়া সংঘর্ষে পুলিশ সহ এ পর্যন্ত নিহত হয়েছেন ৯জন। আহত অন্তত অর্ধ শতাধিক।

সিলেট নিউজ/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code