সোহেল আহমদ সাজু:
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কেন্দ্রীয় পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ এর সার্বিক পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, শ্রীমতি শোকেশ চন্দ্র দেবনাথ অবিনাশ বর্মন, দিলিপ বর্মন প্রমূখ। এছাড়াও সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী এই প্রার্থনা সভায় বর্ষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করেন। আহত ছাত্রদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। প্রার্থনা শুরুতে গীতা পাঠ করা হয়। পরে প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত লোকজনের মধ্যে।