শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
সড়কে দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানে উৎসাহিত করতে ফ্রি হেলমেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা।
রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় শ্রীমঙ্গল থানার সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল ট্রাফিক পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দীন ভূঁইয়া।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার ভাইস চেয়ারম্যান মো: কবিরুল আলমের সৌজন্যে থানার সামনে হেলমেট বিহীন একজন মোটর সাইকেল চালককে ফ্রি হেলমেট বিতরণ করেন প্রধান অতিথি ট্রাফিক পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দীন ভূঁইয়া।

Manual7 Ad Code

প্রধান অতিথি হেলমেট বিতরণকালে বলেন, সড়ক দুর্ঘটনায় আঘাত পাওয়া এবং আঘাতের তীব্রতা থেকে মাথার সুরক্ষায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে হেলমেট বিতরণ সুন্দর একটি পদক্ষেপ। হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে পারে এবং মারাত্মক হতাহতের ঝুঁকি কমায়। এ দেশের মানুষের মাঝে হেলমেট পড়তে না চাওয়ার প্রবণতা অনেক বেশি, আর এসব বিষয়ে তাদেরকে সচেতন করতে নিরাপদ সড়ক চাই এর এই হেলমেট বিতরণ উদ্যোগ একটি সময় উপযোগী পদক্ষেপ।’

Manual3 Ad Code

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, ‘মোটর সাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যান মাথায় আঘাত পাওয়ার কারণে। তাই জনসচেতনতা বাড়াতে হেলমেট উপহার দিয়ে হেলমেট পরার জন্য মোটরসাইকেল চালকদের উৎসাহিত করেছি। তিনি আরও বলেন, ৪র্থ বারের মতো আমাদের আজকের এই হেলমেট বিতরণ। তিনি আরও বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি। সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান মামুন, সাংঘটনিক সম্পাদক মো: আমজাদ হোসেন, দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, প্রচার সম্পাদক মো. ইয়াছিন তালুকদার, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমদ ফাহিম, সদস্য মো: আবুল কাশেম, মো: রবি উদ্দিন,
মো: আল আমিন, মো: আলমঙ্গীর হোসেন সরদার, পার্থিব আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code