শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে আদিবাসী শিক্ষকের উপর হামলা

SATYAJIT DAS / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

গতকাল রোববার (১৮ আগস্ট) দিন দুপুরে স্কুল প্রাঙ্গনেই এই হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গন ঘিরে ফেলে এবং আশপাশের লোকজনও ছুটে আসেন।

Manual8 Ad Code

খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন। সেনাবাহিনী আসার খবরে অন্য হামলাকারীরা পালিয়ে গেলে সেনাবাহিনী একজনকে আটক করে।

Manual7 Ad Code

হামলার শিকার প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান,’ হঠাৎ দল বেঁধে এসে দুর্বৃৃত্তরা স্কুলের ভেতরেই হামলা চালায়। সেনাবাহিনী,শিক্ষার্থী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে না আসলে আমার ও প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতি করে ফেলত ‘।

তিনি বলেন,’ সরকারের পক্ষ সতর্কতা ও অভয় দেয়ার পরও এমন হামলা দুঃখজনক,আমি বিস্মিত ‘। এদিকে
ধীরেন্দ্র কুমার সিংহের স্ত্রী রঞ্জিতা সিনহা জানান,’আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি ‘।

উল্লেখ্য যে, ধীরেন্দ্র কুমার সিংহ বিশিষ্ট সংগঠক ও কয়েকটি আদিবাসী সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানায়,’ হামলার নেতৃত্ব দেয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্রের দাবী হামলার পেছনে স্থানীয় জনপ্রতিনিধির ইন্দন রয়েছে’।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোমবার (১৯ আগষ্ট) বলেন,’ আমরা ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছি’।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন,’সেনাবাহিনী থানায় কোন লোককে সোপর্দ করেনি’।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code