শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যাদুর্গতদের পাশে শ্রীমঙ্গলের ‘ হাজী সেলিম ফাউন্ডেশন’

সিলেট নিউজ ডেস্ক / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
বন্যার পানিতে ভাসছে মৌলভীবাজার জেলা। তলিয়ে গেছে রাস্তা ঘাট, বাসা-বাড়ি ও রান্না ঘর। জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদরসহ অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গলের ‘ হাজী সেলিম ফাউন্ডেশন’।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকায় হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদির জিলানীসহ সংগঠনটির সদস্যরা দুর্গত এলাকায় বিপাকে পড়া ৫শত মানুষের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় নানা উপকরণ তুলে দেন।

Manual7 Ad Code

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চলতি বছরে আগস্টের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরপরই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার সদরে ৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা দেন।

Manual4 Ad Code

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো:আব্দুল কাদির জিলানী বলেন, ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার পুরানগাঁও এর বাসিন্দা কাতার প্রবাসী হাজী সেলিম। হাজী সেলিম ফাউন্ডেশন চালু করে তিনি সমাজসেবামূলক কাজ শুরু করেন। ২০২২ সালের ভয়াবহ বন্যায়ও তাঁর ফাউন্ডেশন ত্রাণসহায়তা দিয়েছিল। এবারের বন্যায় এখন পর্যন্ত ফাউন্ডেশন থেকে প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। এ কাজ এখনো চলমান। আগামী শনিবার ও রবিবার আরও ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
কাতারে ব্যবসা করে উপার্জিত টাকায় ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে তিনি নানা মানবিক কাজ করছেন।এ ফাউন্ডেশন দরিদ্র মানুষের চিকিৎসা, ঘর নির্মাণ, ছিন্নমূল শিশুদের শিক্ষা, চিকিৎসা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া, এতিমদের সহায়তা, পানীয় জলের ব্যবস্থা, মসজিদে সহযোগিতাসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন দুর্যোগেও প্রতিষ্ঠানটি খাদ্যসহায়তাসহ নানা মানবিক কাজ করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code