শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উৎসবের টাকা বন্যার্তদের মাঝে বিতরণের উদ্যোগ

Jhalak Datta / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

ঝলক দত্ত (শ্রীমঙ্গল প্রতিনিধি):

Manual6 Ad Code

শ্রীমঙ্গলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের টাকা বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি।

Manual4 Ad Code

গতকাল শুক্রবার (২৩ আগষ্ট) রাতে শহরের হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল আচার্য বিষয়টি নিশ্চিত করেন।

তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর শাখা ও হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা। 

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল আচার্য জানান, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে, শ্রীমঙ্গলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এবারের জন্মাষ্টমীতে কোনো প্রকার র‍্যালি,আলোকসজ্জা ও সাংস্কৃতিক আনুষ্ঠান করা হবে না। শুধুমাত্র পূজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সর্ব সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত র‍্যালি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্টানের অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় জানান,পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবারের জন্মাষ্টমীর পূজার ব্যয় সংকোচন করে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রান বিতরন করার জন্য। জন্মাষ্টমী উদযাপন পরিষদ,শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ,পৌর পূজা উদযাপন পরিষদের টাকাসহ আরও বাড়তি ফান্ড করে বন্যার্তদের জন্য পাঠাব।’

এসময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেবরায়, বেনুধর ভট্রাচার্য,জহর তরপদার়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু,কোষাধ্যক্ষ ঝলক দেব রায়,প্রকাশনা সম্পাদক শংকর বনিক,জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সহ সভাপতি মনতোষ পাল ভানু, দীনবন্ধু দেব, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আচার্য,গোপাল দেব,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অলক পাল প্রমুখ।

Manual5 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code