শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

SATYAJIT DAS / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

সিলেটের হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করার ঘটনায় আরও একটি মামলা রোববার (০৮ সেপ্টেম্বর) সদর থানায় মামলাটি দায়ের করেন আহত মো. মোশাহিদ।

Manual1 Ad Code

আহত মো. মোশাহিদ সোমবার (০৯ সেপ্টেম্বর) জানান, ‘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শাহ নেওয়াজকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে এ মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় আরও ২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ‘।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়,গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা একদফা দাবিতে একটি মিছিল বের করে। মিছিলটি তিনকোণা পুকুরপাড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।

Manual8 Ad Code

গুলিতে রিপন শীল নামে একজন আন্দোলনকারী নিহত হন। গুলিবিদ্ধসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে আহত হন আরও শতাধিক। উক্ত ঘটনায় আহত মো. মোশাহিদ (২৬) মামলাটি দায়ের করেন।

এর আগে একই ঘটনায় নিহত রিপন শীলের মা বাদী হয়ে সাবেক এমপি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code