শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার এইচএসসিতে সিলেটে ৮৫.৩৯ শতাংশ পাস

SATYAJIT DAS / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডের অধীনে ৮৩ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭১ হাজার ১২ জন।

Manual4 Ad Code

আর জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ৮৬৯ এবং মেয়ে ৩ হাজার ৮২৯ জন।

Manual4 Ad Code

পরীক্ষায় ছেলেরা ৩৩ হাজার ৮১১ জন অংশ নিয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন এবং মেয়েরা ৪৯ হাজার ৩৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪২ হাজার ৬৬১ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসার ম. জাকির আহমদ।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন;বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর,কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজেজ্ম হোসেন, স্কুল পরিদর্শক মঈনুল ইসলাম,সিস্টেম অ্যানালিস্টট সরকার ম আতিকুর রহমান,উপ পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাসিত ও শরীফ আহমদ,সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দ্যিপেশ রঞ্জন দাস ও ফারুক আহমদ, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায় এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

Manual8 Ad Code

বোর্ডের তথ্য মতে,এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ,মানবিকে পাসের হার ৮৫ দশমিক ৯৭ এবং ব্যবসায় সর্বনিম্ন ৭০ দশমিক ১৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৫৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৭১৬ জন,মানবিকে সর্বাধিক ৫৬ হাজার ২০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৮ হাজার ৩১৯ জন এবং ব্যবসা শিক্ষায় ১১ হাজার ৩৭৫ জন অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৯৭৭ জন।

এ বছর বিজ্ঞানি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩২৩ জন। এরমধ্যে ছেলে ২ হাজার ৪৪২ জন এবং মেয়ে ২ হাজার ৮৮১ জন। মানবিক বিভাগে ১ হাজার ১২ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২৯২ এবং মেয়ে ৭২০ জন এবং ব্যবসায় ৩৬৩ জনের মধ্যে ছেলে ১৩৫ এবং মেয়ে ২২৮ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেন, এবার শতভাগ পাস করেছে আটটি কলেজ। শতভাগ ফেল এমন কলেজ বোর্ডে নেই।

এবার ফলাফলে সিলেট বোর্ডে এগিয়ে যাওয়ার কারণ হিসেবে আইসিটিতে ভালো ফলাফলের বিষয়টি তুলে ধরেন তিনি।

তিনি বলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৯৪ দশমিক ১৪ পাসের হার। যা শতকরা পাসের হারকে টেনে তুলেছে। তবে বোর্ডের ফলাফল আরও ভালো হতো যদি ব্যবসায় ফলাফল ভালো হতো। বাণিজ্য পাসের হার কম ৭০ দশমিক ৩ শতাংশ। পাসের হার কম হওয়াতে শতভাগ সাফল্যে অন্তরায় হয়েছে। অবশ্য ব্যবসায় অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা কঠিন হওয়াতে পাসের সূচকে টানে ধরেছে।

তিনি আরও বলেন,এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হয়নি,সেসব বিষয়ে এসএসসিতে শতভাগ (অটোপাস) নেওয়া হয়েছে। এবার বিষয় মূল্যায়ন করা হয়েছে পুরোপরি অটোপাস নয়।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code