শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৬২ বছরের খতিব ও ইমামকে সংবর্ধনা স্মারক প্রদান

সিলেট নিউজ ডেস্ক / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরের হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুদীর্ঘ দিনের ইমাম ও খতিব ক্বারি মনোহর আলী সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

আজ ২৫ অক্টোবর বাদ জুমা জামে মসজিদ প্রাঙ্গণে শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সংবর্ধনা স্মারক দেয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. এম আতিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফয়জুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সদস্য আব্দুল লতিফ, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী ফয়জুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

প্রসিদ্ধ ক্বারি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব মনোহর আলী সাহেব প্রায় ৬২ বছর আগে বিয়ানীবাজার উপজেলা থেকে বড়লেখা হাজীগঞ্জ বাজারের বড়ো মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। তিনি এখানে এসে ইমামতির পাশাপাশি হুজরাখানায় ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে কোরআনুল কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিতে শুরু করেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার সম্মানিত মুসলমানদের অংশগ্রহণে একটি মাদরাসায় রূপ ধারণ করে। ক্বারি সাহেবের শ্রম সাধনায় হাজার হাজার ছাত্র কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে আজ দেশে প্রবাসে ভালো অবস্থানে রয়েছেন। তাঁর এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশন হুজুরের জীবদ্দশায় সংবর্ধনা স্মারক প্রদান করে। তিনি ব বর্তমানে বড়লেখা পৌরসভার ৪ নং ওয়ার্ডে নিজস্ব বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন।
শতবর্ষী এ প্রাজ্ঞ ব্যক্তিত্বের
আমরা সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code