শিরোনাম
অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে নানা আয়োজনে বিজয় পালিত 

Coder Boss / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি::

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জৈন্তাপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের পর জৈন্তাপুর স্টেশন বাজার সংলগ্ন  বিজয় স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, জৈন্তাপুর প্রেসক্লাব,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন।

Manual3 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলা,শিশুদের চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান, ও আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি  (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা  শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক হারুনর রশীদ,জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ স্থানীয়  গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code