শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট গ্যাস ফিল্ডে কর্মচারী লীগের দাপট

Coder Boss / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

নিজস্ব  প্রতিবেদক:: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রধান কার্যালয়ে এখনো দাপটে চলছে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কর্মচারী লীগের নেতৃত্ব। গতবছরের ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে। দেশ ছেড়ে পালিয়ে যান দলের প্রধান ও শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। কোনো স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিতে পারেনি এখনো। কিন্তু সিলেট গ্যাস ফিল্ডে রয়েগেছে কর্মচারী লীগের দাপট। গত মাসে ( সিবিএ) নির্বাচনের দুই বছর পূর্ণ হয়েছে এতে করে ক্ষমতা হারালেও। হারুন সুবহানের নেতৃত্বাধীন কর্মচারীলীগ, তারা দাপটের সাথে গ্যাস ফিল্ডের সকল সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করে যাচ্ছে।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি গ্যাস ফিল্ড কর্তৃপক্ষর আয়োজনে ১১ জন কর্মকর্তা কর্মচারীর অবসর জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে জিএম পান্না লাল ধর ( হিসাব ও অর্থ) এর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তার বক্তব্য শেষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: মোঃ রেজাউল ইসলাম বক্তব্য রাখার পূর্বে অনুষ্ঠানে উপস্থিত কর্মচারীলীগের সাধারণ সম্পাদক সোবহানের নেতৃত্বে প্রতিবাদ জানান তাদের কে বক্তব্য দেওয়ার জন্য এক পর্যায়ে কর্তৃপক্ষ সোবহান কে বক্তব্য দিতে বাধ্য হয়। এসময় সোবহান তাঁর বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা মাত্র মঞ্চের সামনে বসে থাকা কর্মকর্তা, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ক্ষেপে যান।

 

Manual8 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই আর এখানে আওয়ামী লীগের ধুসর নিয়ে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ অনুষ্ঠান পরিচালনা করছেন, যা অত্যন্ত নিন্দনীয় দুঃখের। কর্মচারী লীগের নেতৃত্বে ( সিবিএ) থাকাকালীন সময়ে আমাদের অনেক হয়রানি করেছেন আমাদের সহকর্মীদের বিভিন্ন ফিল্ডে বদলি করেছেন। কোম্পানির কর্মকর্তাদের সাথে লিয়াজু করে অনেক অপকর্ম দুর্নীতি করেছেন যা বিভিন্ন প্রিন্ট, অনলাইন পত্রিকায় প্রচার হয়েছে হয়েছে। এখন সিবিএ নেই কিন্তু তারা দাপটে অপকর্ম চালিয়ে যাচ্ছে। কর্মচারী লীগের সভাপতি মোহাম্মদ হারুন অবসর নিলেও। সোবহান, খালিক,মোতালেব, নাজমুল এরে নেতৃত্বে সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে যাচ্ছে এই সংগঠন। আগামী সিবিএ নির্বাচনের শ্রমিকরা তাদেরকে প্রত্যাখ্যান করবে।

Manual4 Ad Code

শ্রমিক প্রতিনিধি শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমেদের সাথে কথা হলে তিনি জানান এখানে আমাদের কিছু বলার নেই। অনুষ্ঠান আয়োজন কমিটি এই বিষয়ে ভালো জানেন।

 

Manual7 Ad Code

এবিষয়ে জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: মোঃ রেজাউল ইসলাম জানান এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সোবহান কে শোকজ নোটিস দিতে গ্যাস ফিল্ড  প্রশাসন কে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code