শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা

সিলেট নিউজ ডেস্ক : / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

হাফিজ মাছুম আহমদ দুধরচকী, জকিগঞ্জ, সিলেট:

Manual7 Ad Code

আলহামদুলিল্লাহ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিল সকলের ভালোবাসা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ জানুয়ারি, বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার বাদ ফজর শেষ হয়েছে।

Manual8 Ad Code

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী এর যিকর, নসিহত ও তা’লিম তারবিয়তে আগত মেহমানরা অশ্রু ঝরিয়ে সিক্ত করেছে বালাই হাওর। শ্রদ্ধাভরে স্মরণ ও সাওয়াব রেসানির মাধ্যমে দরজা বুলন্দি কামনা করেছে তাদের প্রিয় রাহবার ও মুরশিদ হযরত আল্লামা ফুলতলী (র.) কে।

Manual7 Ad Code

ঈসালে সাওয়াব মাহফিল সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, মুরিদান-মুহিব্বীন, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সকল বিভাগ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, মেডিকেল টিম, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস,পরিবহন মালিক-শ্রমিকবৃন্দ, ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীসহ সকলের প্রতি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর পরিবার ও মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষভাবে শোকরিয়া জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক বাহিনীর যারা অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খলভাবে যানবাহন পার্কিংয়ে সহযোগিতা করে রাস্তাঘাট সচল রেখেছেন। বিশাল এ জনসমাবেশের কারণে যান চলাচল ও যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।

– মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, ফুলতলী
ব্যবস্থাপক
ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code