শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন থেকে সম্মাননা স্মারক পেলেন বগুড়ার কৃতি সন্তান মিনহাজুল আবেদীন খান অনতু 

সিলেট নিউজ ডেস্ক : / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি :

Manual8 Ad Code

জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন থেকে আইনি সহায়তায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন বগুড়ার কৃতি সন্তান মিনহাজুল আবেদীন খান অনতু । ১৩ জানুয়ারি ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় দৈনিক রুপবানী ভবন  ১৫/৩ ওয়ার স্ট্রিট ওয়ারী ঢাকা জিগীষা  মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক প্রদান করা হয় , সেদিন  আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়  জিগীষা মানবিক পার্টির ,   জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জিগীষা মানবিক পার্টির  চেয়ারম্যান নূর হোসাইন ( নূর এইচ ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান – সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপবাণী  পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ , দৈনিক নতুন দিন পত্রিকার সম্পাদক ইদ্রিস আলী নান্টু , অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন – জিগীষা মানবিক পার্টির সদস্য সচিব এডভোকেট সিদ্দিকুর রহমান( হাইকোর্ট ) উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও পার্টির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – জিগীষা মানবিক পার্টির শাখা  জিগীষা যুব মানবিক এর আহ্বায়ক মিনহাজুল আবেদীদন অনতু ও যুগ্ন আহবায়ক মোঃ মিজান হাওলাদার , নৌ শ্রমিক মানবিক এর আহ্বায়ক আব্দুল আলীম হীরা , মুক্তিযুদ্ধ প্রজন্ম মানবিক এর যুগ্ন আহবায়ক মোঃ আবু ইউসুফ , উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – সাংবাদিক নিপা বেগম ,সাংবাদিক ঈদী আমীন এপোলো , নৌ শ্রমিক নেতা মোঃ লতিফ সহ অন্যান্য নেতাকর্মী ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মীগণ , এ সময় বিশেষ অতিথি ফারুক আহমেদ বলেন যখন প্রয়োজন হবে সংগঠনের  জন্য এই হল রুম উন্মুক্ত থাকবে এবং আমার সর্বাত্মক সহায়তা থাকবে ইনশাল্লাহ ,এ সময় বিশেষ অতিথি ইদ্রিস আলী নান্টু বলেন – আপনাদের জন্য সর্বসময় আমার দোয়া ও সহযোগিতা থাকবে ইনশাল্লাহ , এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান বলেন নূর হোসাইন আগে থেকেই মানবিক কাজ করে আসছে আমি তা জানি এবং তার পক্ষেই সম্ভব মানবিক বাংলাদেশ গড়া এটা আমি বিশ্বাস করি তিনি আরো বলেন নূর হোসাইন আমার সন্তানের মত সব সময় তার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ  । এ সময় জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ও  জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান  নূর হোসাইন (নুর এইচ ) বলেন – আমি ১৮ কোটি মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই এবং মানবিক বাংলাদেশ করতে চাই , তিনি বলেন হিংসা বিদ্বেষ পরিহার করি, আসুন মানবিক বাংলাদেশ গড়ি ,তিনি আরো বলেন জিগীষা অর্থ জয় করার ইচ্ছা , আমরা মানবিক জয় দেখতে চাই ও মানবতার জয় দেখতে চাই ,তাই আমাদের পার্টির স্লোগান হবে “জয় মানবিক -জয় হোক মানবতার ” এবং পার্টির প্রস্তাবিত মার্কা থাকবে কলম ও পার্টির আদর্শ থাকবে – ন্যায় বিচার প্রতিষ্ঠা , সামাজিক নিরাপত্তা , বাক স্বাধীনতা , সাম্য , সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত  রাখা আর পার্টির বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় হবে আমার নিজ বাড়ি নং ১২  সাংবাদিক নূর হোসাইন  রোড ,আহমেদনগর, গাবতলী- ঢাকা এই ঠিকানায় । এ সময় অনুষ্ঠানে তিনি আরো বলেন – বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে পার্টির দায়িত্ব পালন করছি এবং মহাসচিব হিসেবে এডভোকেট সিদ্দিকুর রহমান (হাইকোর্ট ) কে আমি প্রস্তাব  করছি তখন উপস্থিত সকল নেতাকর্মীগণ তার প্রস্তাব গ্রহণ করে তবে তিনি বলেন এই দুই পদ আগামী এপ্রিল মাসে কাউন্সিলের মাধ্যমে পাস করিয়ে নেয়া হবে এবং সকল পদ কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে , এর আগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান প্রদান করবেন, সেখান থেকে যোগ্যদের মূল পার্টির কেন্দ্রীয় কমিটিতে আনবেন বলে তিনি জানান,  তিনি বলেন গাছের ডাল পালা পাতা ছাড়া গাছ কখনো ফল দেয় না তাই আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা হবে এরপর কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় সকল পদ নির্ধারণ করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হবে , তিনি বলেন প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের শেষের শব্দটি থাকবে মানবিক শব্দ কারণ আমাদের মানবিক পার্টি এবং আমরা মানবিক মানুষগুলো নিয়ে  মানবিক বাংলাদেশ গড়তে চাই, অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দোয়া কামনা করেন । এ সময় জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে   মিনহাজুল আবেদীন খান অনতু ছাড়াও মানবিক ব্যবসায়ী ও মানব সেবায় বিশেষ অবদান রাখায় ভোলা জেলার লালমোহন উপজেলার নুরুননবী  সুমনকে ,  নৌ শ্রমিক সুরক্ষায় বিশেষ অবদান রাখায় আব্দুল আলীম হীরাকে , সফল উদ্যোক্তা ও আর্থ – মানবতার সেবায়  বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলাম সাগরকেও  সম্মাননা স্মারক প্রদান করা করা হয় ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code