শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেইসবুক স্ট্যাটাসে প্রখ্যাত আলেমেদ্বীন শেখ আব্দুল্লাহ হরিপুরীকে কটুক্তি: অবরোধ-আলটিমেটাম

Coder Boss / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

Manual6 Ad Code

সিলেটের জৈন্তাপুরের ঐতিহ্যবাহী হরিপুর এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম শেখ আব্দুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপুর্ন মন্তব্য করার প্রতিবাদে উত্তাল বৃহত্তর হরিপুর এলাকা। এর প্রতিবাদে সকল শ্রেণী পেশার মানুষ সিলেট-তামাবিল হাইওয়ে রাস্তায় নেমে পড়েন গতকাল (৩০ জানু) বৃহস্পতিবার রাত ১১টার দিকে। এসময় দলমত নির্বিশেষে তৌহিদি জনতারা বিক্ষোভ মিছিল শেষে প্রায় ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখেন। পরে আল্টিমেটাম দিয়ে তারা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

 

কানাইঘাট উপজেলার গাছবাড়ি নামক বড়দেশ উত্তর এলাকার বাসিন্দা জামাল হুসাইন নামক জনৈক কথিত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী কে নিয়ে কটুক্তিমুলক স্ট্যাটাস দিলে উত্তপ্ত হয়ে উঠে বৃহত্তর হরিপুর এলাকাবাসী।

 

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, হরিপুর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম (জৈন্তাপুরী), হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক ও বাজার স্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা জমসিদ আহমেদ (বালিপাড়ী), হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জিল্লুর রহমান (দরবস্তী), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাদ উদ্দিন সাদ্দাম, মাওলানা আল আমিন, মাওলানা কবির আহমেদ, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ আহমদ সহ স্থানীয় এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা।

 

Manual1 Ad Code

বক্তব্যে কটুক্তিকারী জামাল হুসাইনকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন উপস্থিত বক্তারা। পাশাপাশি বৃহত্তর হরিপুরের তৌহিদি জনতার জনসম্মুখে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এলাকার ধর্মপ্রান তৌহিদি জনতা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী’কে নিয়ে কটুক্তিকর স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Manual2 Ad Code

আজ শুক্রবার বিকাল ৩ টার মধ্যে ঐ দুর্বৃত্ত যদি জনসম্মূখে এসে ক্ষমা না চায় তাহলে কঠোর কর্মসূচি আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত বক্তারা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ বৃহত্তর সিলেটের স্বনামধন্য আলেম শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরীকে নিয়ে কটুক্তিকর ফেসবুক স্ট্যাটাস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে দেখা গেছে।

উত্তপ্ত পরিস্থিতে রাতেই জামাল উদ্দিন তার ফেইসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাস ডিলিট দিয়ে। আরেকটি স্ট্যাটাসে তিনি ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।

 

এদিকে MD Jamal Hussain নামক ফেসবুক আইডি থেকে ও গোপন তথ্য সুত্রে জানা যায়, জামাল হোসেন কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সিলেট শহরস্থ শাহ্পরাণ শান্তি ভাগ এলাকায় বসবাস করছেন। ওই ব্যক্তি জামায়াত (শিবির) ইসলামি বাংলাদেশ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

 

তার ফেইসবুক আইডির লিংক: https://www.facebook.com/share/1BMA3EcmpF/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code