শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে শিমুলতলা কবরস্থানের রাস্তা  মাটি ভরাট ও পাকা করনের দাবি

সিলেট নিউজ ডেস্ক : / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি:

Manual6 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিমুলতলা পঞ্চায়ীতি কবর স্থানের রাস্তা মাটি ভরাট ও পাকা করেনর দাবি। প্রতিদিন হাজার হাজার মানুষ কর্দমাক্ত এ রাস্তা দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটি এখন জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বিগত পাঁচ বছরে এ গ্রামে কোন ধরনের উন্নয়ন কাজ হয়নি।ফলে গ্রামীন সড়ক গুলোর নাজুক অবস্থা। বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীরা নির্ভিগ্নে চলাচল করতে পারছেনা।মুসল্লীরা মসজিদে গিয়ে নামাজ আদায়ে নিরুৎসাহিত হচ্ছেন। শুস্ক মৌসুমে লাশ নিয়ে কবর স্থানে গেলেও বর্ষা মৌসুমে কাদে লাশ বহন করে কবর স্থানে যাওয়া অত্যান্ত কষ্ট দায়ক হয়ে পড়ে। তাই গ্রামবাসীর দাবি আগামী বর্ষা মৌসুমের আগেই সরকারি বরাদ্দ দিয়ে রাস্তায় মাটি ভরাট ও পাকা করনের কাজ সম্পন্ন করতে হবে। না হয় গ্রামবাসী সড়ক সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ২ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ নূরুল হক জানান আমি বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বরাবর একটি লিখিত আবেদন করেছি ২০২১ সালে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান আমার ওয়ার্ডে কোন বরাদ্দ দেয়নি তাই আমি বৈষম্যর শিকার। এমতাবস্থায় শিমুল তলা গ্রামের পঞ্চায়েতী কবর স্থানের ২২০০ ফুট রাস্তা মাটি ভরাট ও পাকা করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা অত্যান্ত জরুরি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ আলম জানান এ বিষয়ে পরিষদের সভায় কোন আলোচনা হয়নি। আলোচনা করে আমরা মাটি ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code