শিরোনাম
সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট নিউজ ডেস্ক : / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual1 Ad Code

জামরুল ইসলাম রেজা

ছাতক প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগ বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ছাতক – দোয়ারা আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, ইসলামি আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মির্জা সাজিদুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, সাংবাদিক শাকির আমিন।

Manual6 Ad Code

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল্লাহ , জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, জামায়াতে ইসলামী নেতা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল , জামায়াত নেতা আব্দুল হাই আজাদ,আলী আসগর সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদ, হেফাজতে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আরাফাত আহমেদ রাহাত, জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জুয়েল, সাংবাদিক হারুন অর রশিদ, নুর মিয়া রাজু প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমদ।
দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন।
ইফতার মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ সকল শ্রেনী পেশার লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code