শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সিলেট নিউজ ডেস্ক : / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual1 Ad Code

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।

Manual6 Ad Code

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ শেষে শহরের চৌমুহনার দেওয়ানি জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে সমাবেশে মিলিত হয়। 

Manual3 Ad Code

শহর সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শহর সভাপতি তারেক আজিজ ও সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। সমাবেশে বক্তারা শান্তি চুক্তির পরও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এই সংকটে এগিয়ে আসার আহ্বান জানান। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শহর সভাপতি তারেক আজিজ বলেন, আমরা বিশ্বসভ্যতাকে জানিয়ে দিতে চাই যে, বেলফোর ঘোষণা ও ব্রিটিশ মেন্ডেডের মধ্য দিয়ে যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল, প্রথমেই সেই মেন্ডেডগুলা ও ঘোষণাগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। অর্ধকোটি জনসংখ্যার যে ফিলিস্তিন, যার ছিল ২৮ হাজার বর্গমাইলের একটি স্বাধীন ভূখণ্ড। অবৈধ দখলদার ইসরায়েল, সেই ফিলিস্তিনকে দখল করতে করতে আজ তার আয়তন হচ্ছে মাত্র ৬ হাজার বর্গমাইল। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। সেখানে মানুষের যে মৌলিক অধিকার, তার কোনোটাই বাস্তবায়ন করতে দেয়া হচ্ছে না। আজকে সেখানে ত্রাণ পাঠানো কঠিন হয়ে যাচ্ছে। 

তিনি বলেন, আজকে মানুষ, শিশু, বৃদ্ধ, বণিতা ফিলিস্তিনে নিরাপদ নয়। আমরা জাতিসংঘ, বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহবান জানাই, অচিরেই ইসরায়েলকে বয়কট করুন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় বসে থাকবে না। এদেশের ছাত্র জনতা বসে থাকবে না। আমরা ইসরায়েলের সেই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। 

 

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিদিন 

মোবাইল ০১৭৪০০২৩৬০৭

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code